বুধবার , ৯ জুন ২০২১ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সাভারে কুখ্যাত তিন মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ৯, ২০২১ ৯:৩৪ অপরাহ্ণ

সাভার প্রতিনিধিঃ

ঢাকার জেলার সাভার থানাধীন এলাকা হতে মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ১ পলাতক আসামী এবং কুখ্যাত ২ মাদক ব্যবসায়ী ৬ লক্ষ টাকা মূল্যমানের হিরোইন বিয়ারসহ গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গোপন সুত্রে, সাভার মডেল থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ১ জন আসামী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় মঙ্গলবার, ৮ই জুন ২০২১ ইং তারিখ ২৩.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নিম্নোক্ত ১ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে ৬ লক্ষ টাকা মূল্যমানের ৬০গ্রাম হিরোইন এবং ৯ ক্যান বিয়ারসহ গ্রেফতার করা হয়।

আটকৃতরা হলো (১) মোঃ নাজমুল (২৫), (২) মোঃ মফিজ উদ্দিন কাজী (৪০), (৩) মোঃ সাজ্জাদ হোসেন (২৫)।,

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ১ নং আসামী মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আসামীরা এলাকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী এবং পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য হিরোইন ও বিয়ার সংগ্রহ করে সাভারসহ রাজধানী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা সিদ্দিক বিশ্বাস আটক

মিরপুরে মাদক ব্যবসায়ীদের নতুন হাতিয়ার সংবাদ সম্মেলন

রাজধানীতে ৩২শ’ পিস ইয়াবাসহ আটক ২

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বেগম মেহেরুন্নেসা হক

বন্যাদুর্গতদের মাঝে ছাত্রদলের ত্রাণ বিরতণ

রাজনৈতিক হস্তক্ষেপে প্রশাসন পঙ্গু

বরিশাল জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি অমিত, সম্পাদক শান্ত

দলের নির্দেশ অমান্য করে ব্যানার টানিয়ে রেখেছেন ‘বহু’:মিরপুরে রহস্যজনক ভবন নিয়ে বাড়ছে প্রশ্ন

লন্ডনে পাবলিক বাসের লাইনে তারেক রহমান, দেশে ফিরলে কি থাকবেন একই সরলতায়?

ফকিরহাট মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন