বৃহস্পতিবার , ৪ জুলাই ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শিশু পুত্রকে জবাই করলেন মা!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ৪, ২০১৯ ১০:২৫ অপরাহ্ণ

(বাংলাদেশ একাত্তর) খুলনায় ৯’মাস বয়সী শিশুপুত্রকে ধারালো বটি দিয়ে জবাই করে হত্যা করেছেন তার গর্ভধারিনী মা। জানা যায়, মঙ্গলবার ’বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রায়ের মহল দক্ষিণপাড়া সবুরের মোড়স্থ বায়তুর রহমাহ্ মসজিদ গলির বাঙ্গাল বাড়ি রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বিছানার ওপর শিশুকে জবাই করে হত্যার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত বটিটি মা নিজেই ধুয়ে রেখে দেন।

এ ঘটনায় ঘাতক মা শ্রাবণী আক্তারকে আটক করেছে পুুলিশ। নিহত শিশু ওই এলাকার জামাল হোসেনের ছেলে। তবে, শিশুটির মা শ্রাবণী মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে, খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। মায়ের হাতে নির্মমভাবে শিশু হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়। নেমে এসেছে স্বজনদের মধ্যে শোকের ছায়া।

নিহত শিশুর চাচা সুমন শেখ বলেন, শ্রাবণীর মস্তিষ্ক বিকৃত থাকায় তাকে একাধিকবার ডাক্তার দেখানো হয়েছে। কিন্তু ডাক্তার তার কোনো সমস্যা ধরতে পারেনি। যে কারণে মানসিক ভারসাম্যহীন শ্রাবণী তার শিশু পুত্রকে জবাই করার পরও পালিয়ে যায়নি।

তিনি জানান, সকালে তার ভাই কাজে বেরিয়ে যাবার পরে শিশুটিকে জবাই করে হত্যা করেন তার ভাবী। ঘটনার পর স্বামীকে ভাবী শ্রাবণী নিজেই ফোন করে এ ঘটনা জানান।

এছাড়া তিনি এর আগেও দুবার নিজ শিশুকে হত্যার চেষ্টা করেছেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশরাফুল আলম বলেন, ধারালো বটি দিয়ে গলা কেটে মা শ্রাবণী তার শিশু ছেলে মহেবকে হত্যা করেছে। এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়া হত্যার পর তার মা নিজেই বটি ধুয়ে পরিষ্কার করে রেখে দেয়। শ্রাবণী আক্তারকে স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন বলছেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের ১ আসনের সাবেক এমপি ফারুক খান আটক, পলাতক মাটি খেকো পিস্তল আব্বাস

অন্তর্বর্তীকালীন সরকার কাছে আহ্বান দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন; আমিনুল হক

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার

পল্লবীতে রাশিয়া ফেরত যুবকের গলা কাটা লাশ উদ্ধার

কোটালিপাড়ায় পশু ডাক্তারের লুচুপনার ভিডিও ভাইরাল

নড়াইলের লোহাগড়ায় আন নাদওয়াহ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

পল্লবীতে সেলিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

পল্লবীর বর্ণক ক্লাবের ভিতরে আগুন

পল্লবীতে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক

জয়পুরহাটে নিখোঁজের পর তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার, দুই নারী আটক

সুনামগঞ্জ-৫ আসনে ট্রাক প্রতীকের পক্ষে জনতার ঢল—টেটিয়ারচর বাজারে আলী আসগরের শক্তি প্রদর্শন