বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মতিঝিলে পিকআপভর্তি ৩৬ কেজি গাঁজা উদ্ধার, ডিবি মিরপুর বিভাগের অভিযানে গ্রেফতার ১

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর: সংবাদ

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে পিকআপভর্তি ৩৬ কেজি গাঁজাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি মিরপুর বিভাগ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে মতিঝিল থানাধীন টি অ্যান্ড টি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। ডিবি মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৩৮)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা সরকারবাড়ি গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত শুকুর আলী ও মাতা মৃত নুরজাহান।
অভিযানের সময় একটি পিকআপ গাড়িসহ ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাকে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিবি সূত্র।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

ডিবি মিরপুর বিভাগের এডিসি মো. সোনাহর আলী জানান, রাজধানীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ম্যাগাজিন ইস্যুতে আসিফের ব্যাখ্যা: ‘নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র’

ভারতে তরুণীকে ভয়ংকর নির্যাতনকারী টিকটক বাবুসহ দুই জন গুলিবিদ্ধ

৪৫ বছরে গোপালগঞ্জে উন্নয়নের বদলে লুটপাট : শেখ সেলিমের ‘অভিজাত সাম্রাজ্য’ বনাম জনগণের বঞ্চনা

আ.লীগ রাজনীতিতে বাবার হাত ধরে আসা: হাজ্বী আমান

শিশু নির্যাতন মাদ্রাসায়, জবাবদিহি নেই! দেশজুড়ে ১০৫টি শাখা—একটি বন্ধ হলে কোনো সমস্যা নেই: চেয়ারম্যান

ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে শ্রমিকদল নেতা বহিষ্কার

ডিএনসিসির তহবিল নিয়ে বিভ্রান্তি দূর করলেন প্রশাসক শফিকুল ইসলাম খান

পল্লবীতে সৎ মায়ের হাতে মেয়ে খুন’ বাবা’মা আটক

হাজার হাজার টাকা দিয়ে নিম্নমানের কার্ড দিচ্ছে বিআরটিএ

পুলিশ দেখলেই মলমূত্র গায়ে মাখে তারা