শুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: পল্লবীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ১৯, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর: সংবাদ

ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫: আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরপুরের পল্লবী থানা এলাকায় একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুরান সিটি মার্কেট (আলুপট্টি) এলাকার একটি পরিত্যক্ত ভবনে এ অভিযান চালানো হয়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী ‘ছোটা কাল্লু’ ও ‘ল্যাংড়া রুবেল’ তাদের অপরাধমূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ওই পরিত্যক্ত ভবনে জড়ো হয়ে অস্ত্র বিতরণের পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। তবে অভিযানের খবর পেয়ে প্রায় ১৫-২০ জন দুষ্কৃতকারী ভবনের পেছনের গেট দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ভবনটির অবস্থান ও প্রবেশপথের সীমাবদ্ধতার কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, ছোটা কাল্লু ও ল্যাংড়া রুবেলসহ অন্যান্য সহযোগীরাও পালিয়ে গেছে। তবে তাদের গ্রেপ্তারে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

অভিযানকালে পরিত্যক্ত ভবনটি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে—৩টি রিভলভার ও একটি রিভলভার কভার, ৭৩ রাউন্ড তাজা গুলি, একটি চাপাতি ও দুটি ছুরি, ৩০ গ্রাম গান পাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম, এবং একটি অবিস্ফোরিত ইম্প্রোভাইজড ককটেল।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে ভবনটি মাদক ব্যবসা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলিসহ নানা অপরাধের আখড়ায় পরিণত হয়েছিল। অতীতেও ওই স্থান থেকে মৃতদেহ উদ্ধার হওয়ার তথ্য রয়েছে। সন্ত্রাসী ছোটা কাল্লু ও ল্যাংড়া রুবেল নিয়মিতভাবে সেখানে বৈঠক করত বলে জানা গেছে।
উল্লেখ্য, উভয় সন্ত্রাসীর বিরুদ্ধেই একাধিক হত্যা ও বিস্ফোরণ সংক্রান্ত মামলা রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছে এবং পল্লবী থানার মাধ্যমে পলাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ় ও সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিশ্বম্ভরপুরে স্বামীর বিরুদ্ধে মামলা করে কাঁদছে স্ত্রী

চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই

বহিষ্কৃত চাঁদাবাজকে পুনর্বহাল: পল্লবীতে আতঙ্কে সাধারণ মানুষ

পোস্টার-ব্যানারে ছয়লাব পল্লবী-রুপনগর

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধের দাবি: শিক্ষার্থী ও অভিভাবকদের

৫নং ওয়ার্ড যুবদলের মাসব্যাপী ইফতার কর্মসূচি

গাজীপুরে ডায়মন্ড লাইফ ইন্সুইরেন্সে চাকরির নামে প্রতারণা: নিঃস্ব হচ্ছেন চাকরি প্রত্যাশীরা

নব্য পুলিশের চাদাবাজি: ছিনতাইয়ের অভিযোগে পল্লবীতে পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ফাহিম আলোচনায়

নির্বাচন না সংস্কার’ শীর্ষক সংলাপের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত

ডিএনসিসির তহবিল নিয়ে বিভ্রান্তি দূর করলেন প্রশাসক শফিকুল ইসলাম খান