মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ২৫, ২০২০ ৪:৩৩ অপরাহ্ণ

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক।

বাংলাদেশ একাত্তর.কম / উজ্জ্বল বেপারী।

রাজধানীর উত্তর যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র‍্যাব-১০)।

আটকরা হলেন- ইমাম হোসেন পলাশ (২৭) আল আমিন (৩০) ও রেজাউল ইসলাম শান্ত (২৪)।

সোমবার (২৪ আগস্ট) রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মোঃ কাইমুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও একটি মোটর ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা সংঘবদ্ধ মোবাইল ব্যাংকিং বিকাশ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। আসামিরা পরস্পরের যোগসাজে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানের মানুষকে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছে। বিকাশের কাস্টমার কেয়ার প্রতিনিধি সেজে তারা সাধারণ মানুষকে ধোকা দিয়ে অর্থ হাতিয়ে নিয়ে আসছিলো। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলেও জানান র‍্যাব-১০ এর এই কর্মকর্তা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গাবালীতে রেড ক্রিসেন্টের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা : দলনেতা জিসান, উপ-দলনেতা আরিফ

মিরপুরে মুরগির খোয়ারে লুকানো পিস্তল উদ্ধার

জিয়া সাংস্কৃতিক পরিষদ (জিসাপ) এর  পূর্ণাঙ্গ কেন্দ্রীয়  কমিটি ঘোষিত হয়েছে। জিসাপ এই কমিটিতে স্থান পেয়েছে মোট ৭১ জন।

জিয়া সাংস্কৃতিক পরিষদ এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আলো জ্বলে উঠল পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে

সন্ত্রাস দমনে ‘ডেভিল হান্ট’ অভিযান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

রূপনগরে পৃথক চাঁদাবাজির ঘটনায় দুই বিএনপি নেতা আটক

রূপনগরে অপহরণ চক্রের দৌরাত্ম্য: রাস্তায় তুলে রাতভর নির্যাতন, বিকাশে আদায় সাড়ে তিন লাখ টাকা, আটক ৩

বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী আটক

বরবাদ” সিনেমার মাধ্যমে সমাজে ভুল বার্তা: যুবসমাজে নেতিবাচক প্রভাবের বিপক্ষে প্রতিবাদ

রুপনগর ও পল্লবী থানা কমিটিতে বিতর্কিতদের ঠাঁই নয়, স্থানীয়রা বলছেন পরীক্ষা-নিরীক্ষা করে সদস্য নেওয়া হোক