মঙ্গলবার , ৯ মার্চ ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বহুল আলোচিত কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ৯, ২০২১ ১:২৪ পূর্বাহ্ণ

কুষ্টিয়া থেকে/কে এম শাহীন রেজা:

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বহুল আলোচিত কুষ্টিয়া হাইস্কুলের সেই প্রধান শিক্ষক খলিলুর রহমান ও তার স্ত্রী বিলকিস রহমানের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার ৮ তারিখে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাকারিয়া তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করেন।

খলিলুর রহমান কুষ্টিয়া শহরের পেয়ারাতলা ১৯/৩ জাহের আলী সড়কের বাসিন্দা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, খলিলুর রহমানের নামে জ্ঞাত আয়ের বাইরে ৫২ লাখ ৫৫ হাজার ১৬৯ টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক।

এছাড়া তার স্ত্রী বিলকিস রহমানের নামে ৫৫ লাখ ৩৩ হাজার ৫৩৪ টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুদক। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, প্রধান শিক্ষক খলিলুল রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গায় স্থাপিত দোকান বিক্রি করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আরো উল্লেখ্য থাকে প্রধান শিক্ষক খলিলুল রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে কুষ্টিয়ার স্থানীয় ও ঢাকার জাতীয় পত্রিকায় বিদ্যালয়ের জায়গায় নির্মিত দোকান বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ বিষয় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছিল।

 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান দেশে ফিরবে, যা বলছে যুক্তরাজ্য বিএনপি

মিরপুরে শীর্ষ সন্ত্রাসী হাসান অস্ত্রসহ গ্রেফতার

সংসদের প্রথম দিন ঘিরে তীব্র প্রতিক্রিয়া: ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’—বলছেন সাধারণ মানুষ

খেলাধুলার মাধ্যমে গুণগত রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার আমিনুল হকের

ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি : সভাপতি ইউছুফ, সম্পাদক আকতার

পল্লবীতে তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও ক্যাপ বিতরণ

ঢাকার মঞ্চে ২৫ বছর: কৃতজ্ঞতা ও আত্মমুল্যায়নে অভিনেতা প্রদীপ কুমার বিশ্বাস

নতুন রূপে বগুড়ার মহাস্থান কলেজ: মাস্টার্স কার্যক্রমের উদ্বোধন

বাঙলা কলেজে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

পল্লবী থানার ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ