বুধবার , ২৪ অক্টোবর ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সেতুর উদ্বোধন করলো চীন।

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ২৪, ২০১৮ ৬:৩৮ অপরাহ্ণ

পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সেতু হংকং-ঝুহাই-ম্যাকাও সেতুর উদ্বোধন করেছে চীন।

গতকাল মঙ্গলবার চীনের হংকং-ঝুহাই-ম্যাকাও সেতু উদ্বোধন করেন প্রেসিডেন্ট সি চিন পিং।

এর মধ্য দিয়ে পার্ল রিভার ডেলটাকে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে চীন তার পরিকল্পনায় আরো এক ধাপ এগিয়ে গেল।

তবে সমালোচকদের মতে, আধা-স্বায়ত্তশাসিত হংকং ও ম্যাকাওকে চীনের মূল ভূখণ্ডের ঝুহাইয়ের সাথে সংযোগকারী ৫৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু বাণিজ্যের চেয়ে বেশি রাজনৈতিক উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে।

সাগরের দীর্ঘতম সেতুর একাংশ।

হংকংভিত্তিক বর্ষীয়ান রাজনৈতিক বিশ্লেষক ফিলিপ বাউরিং বলেন, ‘এটি হংকং ও ম্যাকাওয়ের সাথে মূল ভূখণ্ডের ঝুহাইকে একত্রিত করার প্রয়াসে একটি বড় রাজনৈতিক পদক্ষেপ। ওই অঞ্চলের জন্য যোগাযোগ ব্যবস্থ পর্যাপ্ত ছিল। এটি নিশ্চিতভাবেই বাণিজ্যিক পদক্ষেপ নয়।’

চীন হংকং ও ম্যাকাওয়ের সাথে মূল ভূখণ্ডের বাণিজ্য ত্বরান্বিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে। নতুন এই মেগা সেতু উদ্বোধনের এক মাস আগেই মূল ভূখণ্ডের সঙ্গে হংকংকে যুক্ত করে দ্রুত গতির রেল সংযোগ দিয়ে যাত্রী পরিবহন উদ্বোধন করা হয়েছে।

সাগরের দীর্ঘতম সেতু উদ্বোধন ।

সেতুটির একটি অন্যতম লক্ষ্যণীয় দিক হলো- এটির কিছু অংশ টানেল আকারে সমুদ্রের নিচ দিয়েও গেছে।

ভূমিকম্প ও টাইফুল সহনীয় হংকং-ঝুহাই-ম্যাকাও সেতুর অর্থায়ন করেছে চীনা সরকার, হংকং ও ম্যাকাও। এসব কর্তৃপক্ষ জানিয়েছে, এই সেতু পণ্য ও যাত্রীবাহী পরিবহন ত্বরান্বিত করবে, বৃহত্তর ‍উপসাগরীয় অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

অশ্লীল শ্লোগান, সড়ক অবরোধ: রাষ্ট্রবিরোধী মুখোশধারী ‘ছাত্র’দের লাগাম টানার দাবি

মাইলস্টোন স্কুলে আগুন: শতাধিক শিশুর লাশের খোঁজ নেই, বাতিল যুদ্ধবিমানে পাইলটের মৃত্যু ঘিরে প্রশ্ন

পিএনসি’র উদ্যোগে নারীদের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে সেনেটারী নেপকিন বিতরণ

ছাত্রলীগের সভাপতি মিঠু সহ ৭ নেতাদের বিরুদ্ধে চুরি ও ভাংচুরের মামলা

আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে: আমিনুল হক

পল্লবীর সড়ক যেনো মরণ ফাঁদ

পল্লবীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

পিরোজপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন

হত্যা মামলা তদন্তাধীন, তারপরও ইন্সপেক্টর পদে পদন্নোতি

রূপনগরে পারিবারিক কলহে স্বামী হত্যায় স্ত্রী নিহত