শুক্রবার , ২২ নভেম্বর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পিছিয়ে থেকে দিন শেষ করল টাইগাররা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ২২, ২০১৯ ১০:২৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
কলকাতায় ইডেন টেস্টের প্রথম দিন শেষ হলো। ঐতিহাসিক গোলাপী এই টেস্টের প্রথম দিনটি ব্যাটে-বলে মোটেও স্মরণীয় করে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় সেশনে সন্ধ্যা নামার আগেই মাত্র ১০৬ রানে তারা অলআউট হয়েছে। জবাবে ভারত দিনশেষে ৩ উইকেটে ১৭৪ রান করেছে। এতে তারা এগিয়ে আছে ৬৮ রানে, হাতে ৭ উইকেট। এর মধ্য দিয়ে পিছিয়ে থেকে দিন শেষ করল টাইগাররা।

ওপেনার শাদমান ইসলামের ব্যাট থেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যাক্তিগত রান ২৯। আরেক ওপেনার ইমরুল কায়েস চার রান করে আউট হন। এরপর মোমিনুল হক, মহম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম পরপর শূন্য হাতেই ফেরেন। এছাড়া মাহমুদুল্লাহ ৬, লিটন দাস ২৪, নাঈম হাসান ১৯, ইবাদত হোসেন ১, আবু জায়েদ ০ রানে ফেরেন প্যাভেলিয়নে।

লিটন দাস যদিও আহত হয়ে মাঠ ছাড়লেন। বল হেলমেটে লাগলে শারীরিক অসুস্থতা অনুভব করেন তিনি। চিকিৎসার পর খেলতেও নামেন। কিন্তু আবার অসুস্থতা বোধ করলে সেই সময় টি-ব্রেক দিয়ে দেওয়া হয়। তারপর আর ব্যাট করতে নামেননি তিনি। চোট পেয়ে অসুস্থ হওয়ার নতুন নিয়মের কারণে এ দিন বাংলাদেশের হয়ে ১২ জন ব্যাট করলেন।
৩০.৩ ওভারে ১০৬ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। পুরো ইনিংসে দাপট দেখালেন ভারতীয় পেসাররা। এই প্রথম এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন ইশান্ত শর্মা। তিন উইকেট পেলেন উমেশ যাদব। দুই উইকেট এল মোহাম্মদ শামির ঝুলিতে।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও রোহিত শর্মা ফিরে গেলেন দ্রুত। প্রথম টেস্টে ডবল সেঞ্চুরি করা মায়াঙ্ক ১৪ রান করে আল-আমিনের বলে মেহেদি হাসানকে ক্যাচ দিয়ে ফিরে যান। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ রোহিত শর্মা। ২১ রান করে ইবাদত হোসেনের বলে এলবিডব্লিউ হন তিনি।

এরপর ব্যাটিংয়ের হাল ধরেন চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। প্রথম ইনিংসকে তারা দিনের শেষ পর্যন্ত ভরসা দিলেন। হাফ সেঞ্চুরি করলেন পূজারা ও কোহলি। বাংলাদেশের হয়ে এদিন একটি করে উইকেট নেন আল-আমিন হোসেন ও ইবাদত হোসেন। ৫৫ রান করে শেষ মুহূর্তে আউট হন চেতেশ্বর পূজারা। ইবাদত হোসেনের বলে শাদমানকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দিনের শেষে ভারত ৪৬ ওভারে ১৭৪-৩। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ম্যাগাজিন ইস্যুতে আসিফের ব্যাখ্যা: ‘নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র’

রূপনগরে বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজা, দুই মাদক ব্যবসায়ীসহ ১০ জন গ্রেফতার

ঢাকা-আরিচা মহাসড়কে সালেহপুর সেতুতে ফাটল: সড়কে তিব্র যানজট

আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে: আমিনুল হক

তরুণ প্রজন্মের জন্য মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক

বিএনপি নেতা সালাউদ্দীনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আরিফ হোসেন শুভকে যুবদল থেকে বহিষ্কার, আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান

মিরপুরে শিয়া সম্প্রদায়ের শোক মিছিল চলছে

মুজিব শতবর্ষ উপলক্ষে ২৬০০ বাস্তহারা পরিবারের পুর্নবাসন প্রকল্পের দলিল হস্তান্তর