শুক্রবার , ২১ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে শারীরিক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২১, ২০২৫ ২:৪৭ অপরাহ্ণ

রাজু আহমেদ; প্রকাশিত, ২১ মার্চ ২০২৫

ঢাকা,পল্লবী: শারীরিক প্রতিবন্ধী মেয়ে পল্লবী থানার একটি বাড়িতে ধর্ষণের শিকার হয়েছে। অভিযোগকারী মোসাঃ রাবেয়া বেগম জানান, তার ২৪ বছর বয়সী মেয়ে ফাতেমা মিনাথ বিথি শয়ন কক্ষে তালাবদ্ধ অবস্থায় ছিল।

অভিযোগ থেকে জানা যায়, রাবেয়া বেগম তার মেয়ে ফাতেমাকে বাড়িতে তালাবদ্ধ রেখে প্রতিদিন গার্মেন্টেসে কাজ করতে যেতেন। গত ১৮ মার্চ সকাল অনুমান ১১:৩০টার সময়ে অভিযুক্ত খায়রুল ইসলামের স্ত্রীর কাছ থেকে চাবি নিয়ে ঘরে প্রবেশ করেন। সেখানে গিয়ে ফাতেমাকে খাটের উপর ধর্ষণের শিকার হতে দেখেন।

ঘটনা সম্পর্কে মোসাঃ রাবেয়া বেগম বলেন, “আমি প্রতিদিন আমার মেয়েকে বাসায় তালা বন্ধ করে রেখে গার্মেন্টেসে কাজ করতে যাই।

ঘটনাটি পল্লবী থানাধীন, সাং-সেকশন-১২, ব্লক-ই, রোড-০৭, বাড়ী নং-৫৮ নীত তলায় গত ১৮ মার্চ, সকাল অনুমান ১১:৩০টার দিকে ঘটে।

নাজ ভিলা এই বাড়ীর নিচে ধর্ষক খাইরুল (বাঁধন বিন্দু) নামে একটি মুদি দোকানে ব্যবসা করে।

রাবেয়া বেগম আরও জানান, ডিউটি শেষে এসে ফাতেমার কাছ থেকে জানতে পারেন যে, অভিযুক্ত ব্যক্তি তাকে ভয় দেখিয়েছে বলার জন্য। “মেয়ে বলছিল, ‘আংকেল বলেছেন কাউকে কিছু বলবি না।’ এতে আমি খুবই উদ্বিগ্ন হয়ে পড়ি,” বলেন তিনি।

বিষয়টি জানাজানি হলে রাবেয়ার পরিবার ও প্রতিবেশীরা থানায় অভিযোগ করতে সহযোগিতা করেন। স্থানীয় সাক্ষী মুকতা আক্তার, সাহিদা আক্তার ও সাজেদা বেগম সহ অন্যান্যরা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মোসাঃ রাবেয়া বেগম বলেছেন, “আমি ন্যায়বিচার চাই। এমন ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে জনসমর্থন অত্যন্ত জরুরি।” এই ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ প্রকাশিত হয়েছে এবং ন্যায়বিচারের আশায় স্থানীয়রা সক্রিয় রয়েছে।

এ ঘটনায় পল্লবী থানার পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত মো. খায়রুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। পুলিশ বাহিনী দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিছবাহুজ্জামানের বক্তব্যে সিলেট জুড়ে তোলপাড়

আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের জন্য বিএনপির দরজা উন্মুক্ত: রিজভী

কাউন্সিলরের গাড়ী চাপায় শিশুর মৃত্যু; মামলায় নেই চালকসহ মালিকের নাম

৫ আগস্ট ফ্যাসিস্ট বিদায়ের স্মৃতি উদযাপন ও জুলাই সনদ উৎসব: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটে বিশাল সমাবেশ

বিশ্বম্ভরপুরে দুই নিরীহ ব্যক্তির বসতভিটা জোরপূর্বক দখল ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার: পল্লবীতে সেনাবাহিনীর বিশেষ অভিযান

পূর্ণাঙ্গ কমিটি না পেলে কাফন মিছিল: নয়াপল্টনে বিক্ষোভে ফেটে পড়লেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা

রাজধানীর বিভিন্ন স্থানে জমে থাকা  বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মর্মান্তিক মৃত্যু

তারেক রহমান দেশে ফিরবে, যা বলছে যুক্তরাজ্য বিএনপি

অটিস্টিক শিশুরা ‘বোঝা নয়’ আমাদেরই সন্তান: আমিনুল হক