রবিবার , ১ জুন ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে অটিজম সেবাকেন্দ্রের স্টাফের সঙ্গে ধাক্কাধাক্কি, থানা পুলিশ ঘটনাস্থলে বাড়িভাড়া নিয়ে উত্তেজনা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ১, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ

রাজু আহমেদ | ১লা জুন ২০২৫

মিরপুর ১২, ব্লক-ডি, রোড নং ৯, বাড়ি নং ১ — এই ঠিকানায় অবস্থিত একটি অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিপি) সেবাদান কেন্দ্রের বিরুদ্ধে চুক্তি শেষ হওয়ার পরও বাড়ি খালি না করার অভিযোগ উঠেছে। এর মাঝেই নতুন ভাড়াটিয়া স্কুল মালিককে কেন্দ্রের এক কর্মচারীর ধাক্কা দেওয়ার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে পল্লবী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক জানান,

“পুরাতন ভাড়াটিয়া হিসেবে চুক্তি শেষ হওয়ার পর তাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা জোর করে জায়গা দখল করে আছে। নতুন ভাড়াটিয়া মালামাল রুমে তুলতে গেলে তাদের স্টাফ ধাক্কা দেয়। এটা কেমন সেবাদান?”

এই প্রসঙ্গে অভিযুক্ত অফিস সহায়ক আল আমিন নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন,

“আমি মুরব্বিকে ধাক্কা দেই নাই, আমি উনাকে সরিয়ে দিয়েছি যাতে সমস্যা না হয়।”

তবে প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ঘটনাটি ‘ধাক্কা বলেই মনে হয়েছে’ এবং এতে মুরব্বি ভীষণ অস্বস্তিতে পড়েন।

এলাকাবাসীরা জানান, কেন্দ্রটি বহুদিন ধরে নিয়ম-নীতি করে চলছিল। বর্তমান ঘটনার পর সাধারণ মানুষ কেন্দ্রটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে।

পল্লবী থানার একজন পুলিশ কর্মকর্তা জানান,

“আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

অটিজম সেবাকেন্দ্র একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলেও, যদি সেবার নামে কেউ জোরপূর্বক দখল, চুক্তি লঙ্ঘন বা হেনস্তার মতো কার্যকলাপে জড়ায়, তাহলে তা তদন্তযোগ্য এবং নিন্দনীয়।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও সুষ্ঠু সমাধানের জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ইপিজেড থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, গ্রেপ্তার দুইজন

বহিষ্কৃত চাঁদাবাজকে পুনর্বহাল: পল্লবীতে আতঙ্কে সাধারণ মানুষ

পল্লবীতে তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও ক্যাপ বিতরণ

করোনা মহামারীতে মানুষের পাশে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন: নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের ছায়া, পরিকল্পিত নাশকতার অভিযোগ

সড়কে প্রকাশ্যে চাঁদাবাজি করায় র‌্যাবের হাতে আটক

গণধোলাইয়ের পর শহিদ’কে পুলিশে দিল জনতা

পল্লবীতে মেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা: পুলিশ কি নতুন মৃত্যু দেখতে চায়?

আশুলিয়ায় মাদকসহ এক ব্যবসায়ী আটক

বাঙলা কলেজস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যা‌ণের ইফতার মাহ‌ফিল অনুষ্ঠিত