শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাম পরিবর্তনের বদলে কর্মসংস্থানে জোর দেওয়ার আহ্বান সাধারণ মানুষের

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ৩, ২০২৫ ১:২৪ পূর্বাহ্ণ

রাজু আহমেদ: ৩ জানুয়ারী ২০২৫ইং

বর্তমান উপদেষ্টা সরকার ও রাজনৈতিক দলগুলোকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। তাদের মতে, দেশের উন্নয়নের জন্য প্রতিহিংসাপ্রসূত রাজনীতি ও নাম পরিবর্তনের মতো অপ্রয়োজনীয় কাজে সময় ও অর্থ নষ্ট না করে কর্মসংস্থান সৃষ্টি এবং বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানা পুনরায় চালু করা উচিত।

একজন নাগরিকের ভাষ্য, “স্বৈরাচার আওয়ামী লীগ যা তৈরি করেছে, তা তারা দেশ থেকে সরিয়ে নেয়নি। শুধু নাম পরিবর্তনে যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, তা দিয়ে প্রতিটি জেলায় বন্ধ থাকা কারখানাগুলো চালু করা সম্ভব। এতে ঢাকা শহরের উপর চাপ কমবে এবং যানজটও কিছুটা নিয়ন্ত্রণে আসবে।”

তারা আরও বলেন, “শহীদদের স্মরণে প্রতিটি জেলায় তাদের নামে মেগা কর্মসংস্থান প্রকল্প চালু করা উচিত। এতে দেশের সুনাম আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হবে।”

সাধারণ মানুষের মতে, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে নাম মুছে ফেলার রাজনীতি দেশের অগ্রগতিকে ব্যাহত করছে। তারা বলেন, “বিএনপি আসলে আওয়ামী লীগের নাম মুছতে চায়, আবার আওয়ামী লীগ বিএনপির। কিন্তু এই প্রতিশোধমূলক আচরণ থেকে বের হয়ে জনগণের সরকার হিসেবে কাজ করতে হবে।”

তারা উপদেষ্টা সরকারকে আহ্বান জানিয়ে বলেছেন, “আপনারা যদি সত্যিই জনগণের স্বার্থের কথা ভাবেন, তাহলে নাম পরিবর্তনের মতো অপ্রয়োজনীয় বিষয়ে সময় নষ্ট করবেন না। বরং প্রতিটি জেলায় কীভাবে কর্মসংস্থান বৃদ্ধি করা যায়, তার পরিকল্পনা করে দ্রুত বাস্তবায়ন করুন।”

এছাড়া, হকারদের সংখ্যা বৃদ্ধি এবং ঢাকার যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তারা। হকারদের পুনর্বাসন এবং নিজ নিজ এলাকায় ফিরিয়ে দেওয়া উচিত বলে মতামত দিয়েছেন অনেকে।

সাধারণ মানুষের এই দাবির পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো ও সরকারের পদক্ষেপ কী হবে, তা নিয়ে এখন আলোচনা চলছে। তবে তাদের এই বক্তব্য দেশের উন্নয়নের নতুন দিক উন্মোচনের আহ্বান হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে কালোবাজারি চক্রের ৩ সদস্য আটক

আশুলিয়ায় ভুয়া টিভি ও পত্রিকার সাংবাদিক নিয়োগ বানিজ্যে: আটক-৮

আমিনুল হকের পক্ষ থেকে সুমনের উদ্যোগে পল্লবীতে সড়ক-ফুটপাতে শৃঙ্খলা

পল্লবীতে মাদকচক্রের মূল হোতাসহ ৪জন গ্রেফতার

ফু-ওয়াং ফুডসের সাবেক এমডি আরিফ আহমেদ চৌধুরীসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

রাজশাহীতে নদী ভাঙন এলাকাবাসীর পাশে বেলাল উদ্দিন সোহেল

রুপনগর ও পল্লবী থানা কমিটিতে বিতর্কিতদের ঠাঁই নয়, স্থানীয়রা বলছেন পরীক্ষা-নিরীক্ষা করে সদস্য নেওয়া হোক

পল্লবীতে বস্তি উচ্ছেদ: খোলা আকাশের নিচে বেঁচে থাকার করুণ আর্তনাদ

তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

ডিওএইচএস: নিরাপত্তার আড়ালে অপরাধের স্বর্গরাজ্য?