বুধবার , ৮ অক্টোবর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নাখালপাড়ায় এলাকাবাসীর সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারে

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ৮, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ

তেজগাঁও থানাধীন ২৫নং ওয়ার্ডে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় জনগণের কল্যাণে কাজের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক: বুধবার, ৮ অক্টোবর ২০২৫

ঢাকা. তেজগাঁও থানাধীন ২৫নং ওয়ার্ডের নাখালপাড়া লুকাসের মোড়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা-১২ আসনের জনপ্রিয় নেতা, সাবেক সফল কমিশনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার।

মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন জীবনযাত্রার নানা সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন। আনোয়ারুজ্জামান আনোয়ার মনোযোগ সহকারে সেসব বক্তব্য শোনেন এবং দ্রুত সমস্যাগুলোর সমাধানে সর্বাত্মক সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “জনগণের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান করাই আমার দায়িত্ব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান ও মোজাম্মেল হোসেন সেলিম, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল সরকার শাহীনসহ তেজগাঁও থানা ও ২৫নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেওয়ান কুতুব উদ্দিন স্বপন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিজাজ।

আলোচনায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে নিয়মিত যোগাযোগ ও জনগণের সমস্যা সমাধানের উদ্যোগই গণমানুষের রাজনীতিকে শক্তিশালী করে। আনোয়ারুজ্জামান আনোয়ারের এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে নতুন করে আশা ও আস্থার সঞ্চার করেছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা আমিনুল হকের

রাইড শেয়ারের অন্ধকার চেহারা: যাত্রীরা সতর্ক থাকুন!

আশিকুর রহমান আশিক, পল্লবীর রাজপথে অদম্য এক সংগ্রামী নেতৃত্ব

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক

বিছানায় কার দখলদারি? কর্ণের বিস্ফোরক স্বীকারোক্তিতে লজ্জায় লাল তেজস্বী!

জনগণের ডাক শুনে এগিয়ে এল জাতীয় নাগরিক পার্টি

খালেদা জিয়া’র নামে মেয়েদের ক্রিকেট কিংবা ফুটবল টূর্নামেন্ট করবে বিএনপি: আমিনুল হক

কাজী জাফরের উত্তরাধিকার: চৌদ্দগ্রামের নতুন আশা নয়ন বাঙালি

ভোলায় সাংবাদিক নির্যাতনকারীদের ‘আদরে’ রাখছেন এসপি শরীফুল!

মিরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানে রুমে শিক্ষিকাকে আটকিয়ে যৌন হয়রানির অভিযোগ