বুধবার , ২৪ জুন ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তারেক রহমানের ‘জিরো টলারেন্স’ ঘোষণার মাঠে মাদকের আস্তানা উচ্ছেদ, হুমকির মুখে ছাত্রদল নেতা সুমন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ২৪, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রকাশ, ২৪ জুন ২০২৬

ঢাকা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মাঠে মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছিলেন, সেই মাঠেই দীর্ঘদিন ধরে মাদকসেবী ও অপরাধীদের একটি চক্র সক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, মাঠটি ধীরে ধীরে মাদক সেবন, কিশোর গ্যাংয়ের আড্ডা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হচ্ছিল।

অভিযোগ রয়েছে, সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের নেতা সাজিদ আহমেদ সুমনের উদ্যোগে মাঠে গড়ে ওঠা এসব অবৈধ আড্ডা ও মাদকসেবীদের আস্তানা উচ্ছেদ করা হলে ক্ষুব্ধ হয়ে ওঠে সংশ্লিষ্ট চক্র। এরপর থেকেই বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

এমনকি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার সমর্থক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্র জানায়, মাঠটিকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নিজেদের আধিপত্য বজায় রেখেছিল।

সন্ধ্যার পর সেখানে নিয়মিত মাদকসেবীদের আনাগোনা ছিল। এলাকাবাসীর অভিযোগ, বহুবার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে অপরাধীদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছিল।

এদিকে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় সাজিদ আহমেদ সুমনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচারও শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার অনুসারীরা দাবি করেন, মাঠকে মাদকমুক্ত ও পরিবারবান্ধব পরিবেশে ফিরিয়ে আনতেই তিনি উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু এতে স্বার্থে আঘাত লাগায় একটি সংঘবদ্ধ চক্র তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, কোনো ব্যক্তি বা সংগঠন যদি মাদক ও অপরাধের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তাকে হুমকি নয় বরং সহযোগিতা করা উচিত। তারা মাঠ ও জনসাধারণের উন্মুক্ত স্থানগুলোকে অপরাধমুক্ত রাখতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “বিষয়টি আমি শুনেছি। বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, ছাত্রদল নেতা সাজিদ আহমেদ সুমন মাঠে মাদকসেবন ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন এবং সংশ্লিষ্টদের সতর্ক করছেন।

এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ। তবে কেউ যদি মাদক বা অপরাধীদের পক্ষ নিয়ে তাকে হুমকি দিয়ে থাকে, তাহলে ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান সবসময়ই কঠোর। কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ পাবে না।”

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত