শনিবার , ৮ সেপ্টেম্বর ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

চরভদ্রাসন-দোহার সিমান্তবর্তী মৈনট ঘাটে ২০০ পিছ স্বর্ন বারসহ আটক- ৫

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ৮, ২০১৮ ৪:১৮ পূর্বাহ্ণ

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি-
ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাট থেকে ২০০ পিছ স্বর্ন বারসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১ মুন্সীগঞ্জ বালাশুর ও নারায়নগঞ্জ আদমজীনগর ক্যাম্পের র‌্যাব সদস্যরা।
র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে দিকে র‌্যাব-১১ নারায়নগঞ্জ আদমজীনগর ক্যাম্পের কমান্ডার মেজর আশিক বিল্লাহ ও মুন্সীগঞ্জ বালাশুর ক্যাম্প কমান্ডার এএসপি মুহিদুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের একটি দল দোহার উপজেলার মৈনট ঘাটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সিএনজি করে মৈনট ঘাটে আসা পাঁচজন যাত্রীকে আটক করে র‌্যাব।
সন্দেহজনক তাদের  দেহ ও ব্যাগ তল্লাশি করে ২০০ পিছ সোনার বার এবং নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়। 
আটককৃতরা হলেন নবাবগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের মো. শাহাজাদার ছেলে মো. ফিরোজ (৩৫), শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামের আলেপ খাঁর ছেলে মো. মহসিন (৪৮),একই উপজেলার মদনখালী গ্রামের মৃত ইয়াকুব শেখের ছেলে মো. সিদ্দিক (৪৫), জামাত আলীর ছেলে মো. মিজান (৩৬) এবং একই গ্রামের মো. আমিনুল ইসলাম (৪১)।
র‌্যাব-১১  কমান্ডারদ্বয় জানান, উদ্ধারকৃত সোনার বারের ওজন হবে আনুমানিক ২৫-২৬ কেজি। আটককৃতরা কোন চোরাচালান চক্রের সদস্য কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।
ধারনা করা হচ্ছে এই  সোনারবার গুলো চরভদ্রাসন দিয়ে ফরিদপুর বা যশোর বেনাপোল এর দিকে পাচার করা হচ্ছিল।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিস্ট শাসনে বিএনপির সংগ্রাম: দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা এখন জনগণের

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন পেলেন ‘ঝুমন দাস’

পল্লবীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

ছাত্রদলের পদবঞ্চিতদের অনশন: নয়াপল্টনে উত্তেজনা, গভীররাতে ফোন পেয়ে অনশনকারীদের সতর্কতা

রূপনগরে পারিবারিক কলহে স্বামী হত্যায় স্ত্রী নিহত

মিরপুরে এমপি ইলিয়াসের ছত্রছায়ায় রাতারাতি প্রভাবশালী মিষ্টি মালেকের উত্থান

শরীয়তপুরে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, ভিডিও ভাইরাল

মিরপুরে ছুরিসহ কিশোরকে আটক করে ট্রাফিক পুলিশে দিল জনতা

বিএনপি নেতার পা ছুঁয়ে সালাম, ক্লোজড মিরপুরের ট্রাফিক সার্জেন্ট আরিফুল

রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে: বিএনপি