বুধবার , ৬ জুন ২০১৮ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গোপালগঞ্জের ১ আসনের এম পি প্রার্থী সাকিব খান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুন ৬, ২০১৮ ১০:২৯ পূর্বাহ্ণ

 মো: ফয়সাল আহমেদ। গোপালগঞ্জ প্রতিনিধি: 011
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও ঢালিউড সুপার স্টার শাকিব খান এবার গোপালগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবে বলে গুঞ্জন তৈরি হয়েছে।

গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান নির্বাচন করতে পারেন বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ইঙ্গিতের পরেই এখন ঘুরে ফিরে আসছে শাকিব খানের নাম।

জানা গেছে, আসন্ন নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য করতে আওয়ামী লীগ রাজনীতিতে যুক্ত নয় কিন্তু সমাজে প্রভাব রয়েছে তাদের বেশ কয়েকজনকে প্রার্থী করতে চাচ্ছে। তাদের মধ্যে শিক্ষাবীদ জাফর ইকবাল, ঢালিউড সুপার স্টার শাকিব খান, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান রয়েছেন।

জানা গেছে চলচ্চিত্র, নাট্যাঙ্গনসহ সংস্কৃতি জগতের একঝাঁক তারকা আগামী একাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা, নায়ক-নায়িকা ও নাট্যাভিনেতারাও রয়েছেন এই দলে। তাদের কেউ কেউ নির্বাচনী তৎপরতাও শুরু করেছেন। অনেকে প্রার্থী হতে আগ্রহী হলেও বিষয়টি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন।

শাকিব খান ছাড়াও চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের যাদের নাম আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় উঠে এসেছে তারা হলেন, চলচ্চিত্র অঙ্গনের সোনালি যুগের নায়িকা শাবানা যশোর-৬ (কেশবপুর), সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ নোয়াখালী-১, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের একাংশের সভাপতি ফারুক ঢাকা-৬ (সূত্রাপুর-কোতোয়ালি), অভিনেত্রী অঞ্জনা সুলতানা চাঁদপুর-৩, খ্যাতিমান চলচ্চিত্রাভিনেতা ও পরিচালক এ টি এম শামসুজ্জামান ঢাকা-৬, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নূতন ময়মনসিংহ-১ , নায়িকা অরুণা বিশ্বাস মানিকগঞ্জ-১, বিশিষ্ট নাট্যাভিনেত্রী শমী কায়সার নোয়াখালী-১, খ্যাতনামা অভিনেত্রী, আবৃত্তিকার ও নির্মাতা রোকেয়া প্রাচী ফেনী-৩, জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্যাভিনেত্রী উপস্থাপক জ্যোতিকা জ্যোতি ময়মনসিংহ-৩।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবী থানা হেফাজতে জনি হত্যা মামলায় ৩ পুলিশ সদস্যের যাবজ্জীবন

এস আই আকবরকে আমাদের প্রয়োজন, সকল ইমিগ্রেশনে চিঠি: বনজ কুমার

ছাত্রলীগের থানা কমিটিতে বিতর্কিতদের স্থান

সজিব খানের হাতেই ‘টিকটক সজিব গ্রেফতার

আওয়ামী দুষ্কৃতকারীদের নৈরাজ্য প্রতিরোধে রাস্তায় ৫নং ওয়ার্ড যুবদল

রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছে: বিএনপি

কক্সবাজারে তিশার স্বামী উপদেষ্টা ফারুকী অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ

অপরাধীদের প্রতি কোন ক্রমেই নমনীয় হবে না পুলিশ: অতিরিক্ত পুলিশ কমিশনার

ইমাম হুসাইনের বিয়েতে ঢোল বাজেনি, শাহাদাতে কিভাবে বাজে?” ১০ মহররমে এক যুবকের প্রশ্ন

অস্ত্র হাতে ছাত্রজনতা হত্যায় অভিযুক্ত আ.লীগের জামাই সোহেল