শুক্রবার , ৭ আগস্ট ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গাজীপুরে প্রেমে বাধা দেওয়ায় দুলাভাই খুন !

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
আগস্ট ৭, ২০২০ ১০:৪৭ অপরাহ্ণ

গাজীপুরে প্রেমে বাধা দেওয়ায় দুলাভাই খুন!

বাংলাদশ একাত্তর.কম। স্টাফ রিপোর্টারঃ তারিখ-০৭/০৮/২০২০ ইং.

গাজীপুর পূর্ব চান্দনা এলাকায় শ্যালিকার প্রেমে বাধা দেওয়ায় প্রেমিকের ছুরির আঘাতে দুলাভাই খুনের ঘটনায় ঘাতক প্রেমিক আসিফ হায়দার ওরফে আলমগীর (২৫) কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটিলিয়ন (র‌্যাব-১)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর কালশী মোড় এলাকা থেকে আসামিকে আটক করে র‌্যাবের একটি দল।

র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সাংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর কালশী মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়।

তিনি জানান, আসামি পেশায় একজন পিকআপ চালক। গত আট মাস আগে নিহত রুবেল মিয়ার শ্যালিকার সাথে তার মোবাইল ফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভিকটিম রুবেল মিয়া আলমগীর’কে তার শ্যালিকার সাথে কোন ধরনের যোগাযোগ/সম্পর্ক রাখতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামির পূর্ব পরিকল্পিত অনুযায়ী গত রোববার (২আগস্ট) রাত অনুমান ১০ টার দিকে আলমগীর তার পথ রোধ করে। এক পর্যায়ে আসামি ধাড়ালো ছুরি দিয়ে রুবেলের শরীরে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম রুবেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৪ আগস্ট সকাল সাড়ে ১১ টায় রুবেল মারা যায়।

হত্যাকান্ডের ঘটনায় বুধবার (৫ আগস্ট) নিহতের স্ত্রী মোসাঃ শাফি(২২) বাদী হয়ে গাজীপুর বাসন থানায় আলমগীর(২৫)কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের ৩১ দফা: আমিনুল হক

শৃঙ্খলা রক্ষায় পুলিশের কঠোর ভূমিকা, দায় স্বীকার করলেন ডিসি মাসুদ

পল্লবীতে এক্স-স্বামীর গুলি: এলাকায় আতংক

ফ্যাসিস্ট শাসনে বিএনপির সংগ্রাম: দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা এখন জনগণের

দেবহাটায় উপ-নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি: বিশৃঙ্খল ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ

বনশ্রীতে ইভটিজিংয়ের ঘটনা: নারীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

“উপদেষ্টার নির্দেশনা ছাড়া কোনো পিএস দূর্নীতি করার সাহস পায় না”- আমিনুল হক

সাতক্ষীরা-ঢাকা বাস দুর্ঘটনায় আহত চার, একজনের পা বিচ্ছিন্ন

পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হলেন মাসুদুর রহমান খান মাসুদ

মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মহফিলের আয়োজন