বৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ইয়াবা-অস্ত্রসহ মাদক ব্যবসায়ি আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ১৬, ২০২০ ৯:২০ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম (মোঃ উজ্জ্বল বেপারী )

রাজধানীর পল্লবীর মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ সংলগ্ন বিহারী ক্যাম্পের এডিসি কলোনী থেকে ইয়াবা, দেশীয় রিভলবারসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ি মো. আলী’কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

অস্ত্র ও ইয়াবা উদ্ধার

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে র‍্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন।

সাজেদুল ইসলাম সজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) ভোর ৫ টায় র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর পল্লবী থানার মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ সংলগ্ন বিহারী ক্যাম্পের এডিসি কলোনীতে অভিযান চালায়। অভিযানে দুই হাজার ৬২০ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি রিভলবারসহ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িকে আটক করে।

তিনি আরও জানান, আসামি আলী পল্লবী থানার এডিসি কলোনিতে একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করত। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। সে বেশ কয়েকবার পুলিশ ও র‌্যাব সদস্যদের উপর হামলা করেছে। তার সিন্ডিকেটের অন্যান্য সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে তদন্ত ও আটক প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আসামির বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান সাজেদুল ইসলাম সজল।

অন্যদিকে পল্লবী থানাধীন  স্থানীয়রা বলেন, মিরপুর ১১,বাউনিয়াবাধ এলাকার চিহ্ন মাদক ব্যবসায়ী আল ইসালম নামের এক ব্যক্তি এলাকার যুব- সমাজকে ধ্বংস করে চলেছে। মাদকে ভাসছে পুরো এলাকা।

প্রকাশিত /১৬/০৭/২০২০ ইং

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের ১ আসনের সাবেক এমপি ফারুক খান আটক, পলাতক মাটি খেকো পিস্তল আব্বাস

পল্লবীতে শারীরিক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার

আশুলিয়ার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক গ্রেফতার

চিত্রনায়িকা তানিন রহমান সুবহা আর নেই

ছাত্রজনতা হত্যার মাস্টারমাইন্ড যুবলীগ নেতা কালাপাপ্পু প্রকাশ্যে, পুলিশের নীরবতা প্রশ্নের মুখে

পল্লবীতে আমিনুল হকের সমর্থনে বিএনপির গণমিছিল

রুপনগরে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়িঃ উর্ধ্বতন কর্মকর্তারা এসি রুমে ঘুমায়

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টূর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

৫ আগস্ট ফ্যাসিস্ট বিদায়ের স্মৃতি উদযাপন ও জুলাই সনদ উৎসব: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটে বিশাল সমাবেশ

মিরপুরে মদের বারে হালিমের রামরাজত্ব লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি