সোমবার , ১২ জুলাই ২০২১ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আশুলিয়ায় ৪ ডাকাত সদস্য র‌্যাবের হাতে আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ১২, ২০২১ ২:৫২ অপরাহ্ণ

আশুলিয়া প্রতিনিধিঃ

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হতে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ জন সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় কিছু সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১২/০৭/২০২১ তারিখে রাত পৌনে ২টার দিকে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির কাজে ব্যবহৃত কাগজপত্র বিহীন ১টি প্রাইভেটকার, ১টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি হাশুয়া, ৪ টি চাকু, ১২ টি মোবাইল, নগদ ৫,৬১০/-টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের নিম্নোক্ত ৪ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ আটককৃতরা হলো-(১) মোঃ মাসুদ মৃধা (৩৩), জেলা- গোপালগঞ্জ। (২) মোঃ সোহাগ মোল্লা (২৫), জেলা- নারায়নগঞ্জ।
(৩) মোঃ মাসুদুর রহমান (৩৬), জেলা-বি-বাড়ীয়া। (৪) মোঃ ইউসুফ আলী (৩০), জেলা- গাইবান্ধা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান , তারা সংঘবদ্ধ দুর্ধষ আন্তঃজেলা ডাকাত চক্র। আসামীরা বেশ কিছুদিন যাবত ৮-১০ জনের দলবদ্ধ হয়ে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার প্রভৃতি ডাকাতি করে আসছিলো এবং ক্ষেত্রবিশেষে ভূক্তভোগীদেরকে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম করতো।

উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রামিসা হত্যাকাণ্ড: ফরেনসিক রিপোর্টে মিলেছে ধর্ষণ ও হত্যার প্রমাণ

জাল ভিসা প্রতারক চক্রের মূল হোতা সিদ্দিক বিশ্বাস আটক

আশুলিয়ায় ১৪ জুয়ারী আটক

৩৩নং ওয়ার্ড বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে-আহত ১০

নড়াইলের লোহাগড়ায় আন নাদওয়াহ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

পল্লবীতে অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক: মনির ও রুবেল আটক

ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

দলবদলের মুখোশে অপরাধের সাম্রাজ্য: রূপনগরের কুখ্যাত শরিফ মাতবরের রাজনৈতিক নাটকীয়তা

কাউন্সিলরের গাড়ী চাপায় শিশুর মৃত্যু; মামলায় নেই চালকসহ মালিকের নাম

মিরপুরে বাসে আগুন: স্থানীয়দের ধাওয়ায় তুরাগে লাফিয়ে যুবকের মৃত্যু, আরেকজন আটক