শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আজিজ সুপার মার্কেট ঘিরে উত্তেজনা, নেপথ্যে শিশির চক্রের ‘মামলা রাজনীতি’

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১৮, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ

শিশিরের কাছে সমিতির আয়–ব্যয়ের হিসাব চাইলে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হন এবং উত্তেজনা সৃষ্টি করেন। মার্কেটের এক প্রবীণ ব্যবসায়ী বলেন, “আমরা চাই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বৈধ কমিটি গঠিত হোক। কিন্তু মামলাবাজ শিশিরের কারণে বছর বছর মার্কেট অচল হয়ে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক, ১৮ অক্টোবর ২০২৫

ঢাকা. রাজধানীর শাহবাগে অবস্থিত ঐতিহ্যবাহী আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট আবারও আলোচনায়। পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সেখানে চলছে মামলা, ষড়যন্ত্র ও উত্তেজনার ঘূর্ণি। এর প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যে; স্থবির হয়ে পড়েছে মার্কেটের স্বাভাবিক কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, “মামলার জালে মার্কেট অচল, ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত দোকান।”

ব্যবসায়ীদের অভিযোগ, পরাজিত প্রার্থী মো. ছানাউল্লাহ শিশির মার্কেট দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী ভাড়া করে একাধিক হামলা চালিয়েছেন। সম্প্রতি তার অনুসারীদের হামলায় কয়েকজন ব্যবসায়ী আহত হন বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন ফ্যাশন হাউজ বালুচর-এর স্বত্বাধিকারী মো. শাহীন চৌধুরী ও বিছিএল-এর মালিক কামাল উদ্দিন সেলিম।

দশ বছর ধরে মামলা, নির্বাচন অনিশ্চিত
মার্কেট সূত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রথমবারের মতো আজিজ সুপার মার্কেটে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ২০১৮ সালের নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী শিশির হাইকোর্টে রিট করে নির্বাচন স্থগিত করান। এরপর একের পর এক মামলা করে কার্যক্রম স্থবির করে দেন।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একাধিক রিট (নং ১৭৪৪০/২০১৭, ১৩৮১৩/২০১৮, ২৬৬৬/২০১৮ ও ১১৯৮২/২০২৪) নিষ্পত্তির পর গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আদালত সমাজসেবা অধিদফতরকে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন সম্পন্নের নির্দেশ দেন।

কিন্তু নির্দেশনা অমান্য করে সমাজসেবা অফিস একটি অবৈধ আহ্বায়ক কমিটি গঠন করে, যার সদস্য সচিব হন শিশির নিজেই। ৩ অক্টোবর ২০২৪ গঠিত ৯০ দিনের মেয়াদি ওই কমিটির মেয়াদ শেষ হয় একই বছরের ৩১ ডিসেম্বরেই।

রিটে নির্বাচন স্থগিত, মার্কেটে প্রশাসনিক শূন্যতা
পরবর্তীতে ৫ জানুয়ারি ২০২৫ তারিখে সমাজসেবা অধিদফতর বৈধ নির্বাচন কমিশন গঠন করলে শিশির আবারও আদালতে রিট দায়ের করে নির্বাচন প্রক্রিয়া স্থগিত করান।

বর্তমানে আহ্বায়ক কমিটির কার্যক্রমের ওপর আপিল বিভাগের ফুল বেঞ্চের স্থগিতাদেশ বহাল রয়েছে, যা ১৩ মে ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। এই প্রশাসনিক শূন্যতার সুযোগে মার্কেটের অভ্যন্তরে জটিলতা আরও বেড়ে গেছে। ৬ অক্টোবর ২০২৫ তারিখে সাধারণ ব্যবসায়ীরা নিজেরাই সাধারণ সভা করে একটি অন্তর্বর্তীকালীন পরিচালনা কমিটি গঠন করেন। কিন্তু এর কিছুদিন পরই শিশিরপন্থী একদল লোকজন মার্কেটে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

দোকান নেই, তবু দখলের চেষ্টা’
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “ছানাউল্লাহ শিশির এখন আর মার্কেটের দোকান মালিকও নন। তবু নানা মামলা ও ভয়ভীতি দেখিয়ে তিনি মার্কেট দখলের চেষ্টা করছেন। এমনকি সন্ত্রাসী ভাড়া করে হামলার নির্দেশ দিচ্ছেন।” তারা আরও জানান, শিশিরের কাছে সমিতির আয়–ব্যয়ের হিসাব চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হন এবং উত্তেজনা সৃষ্টি করেন। মার্কেটের এক প্রবীণ ব্যবসায়ী বলেন, “আমরা চাই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বৈধ কমিটি গঠিত হোক। কিন্তু মামলাবাজ শিশিরের কারণে বছর বছর মার্কেট অচল হয়ে যাচ্ছে।”

নির্বাচন ও নিরাপত্তা দাবি
ব্যবসায়ীরা দ্রুত বৈধ নির্বাচন আয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজসেবা অধিদফতর ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের ভাষায়, “আজিজ মার্কেট শুধু একটি বাজার নয়, এটি সংস্কৃতি ও বইপ্রেমীদের ঐতিহ্যের অংশ। এটিকে মামলার ফাঁদে জিম্মি রাখা চলবে না।”

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত