বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দেশ ও জনগোষ্ঠীর উন্নয়নে গতির ভূমিকা অপরিহার্য : বিএনপি নেতা জিল্লুর রহমান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ১৯, ২০২৪ ৬:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার,১৯ ডিসেম্বর,২০২৪ ইং।

মোহাম্মদপুর থানা অটোরিকশা মালিক শ্রমিক নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় আকাশনীলা গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা এডভোকেট খন্দকার জিল্লুর রহমান বলেছেন, যে কোনো দেশ ও জনগোষ্ঠীর উন্নয়নে গতির ভূমিকা অপরিহার্য। নদীমাতৃক বাংলাদেশে মানুষের যোগাযোগের প্রথম বাহন ছিল নৌকা, নৌকার পরিবর্তে নদীতে যদি ইঞ্জিন চালিত ট্রলার চলতে পারে তাহলে সড়কে পাঁয়ে চালিত রিকশার পরিবর্তে অটোরিকশা চলতে বাঁধা কোথায়?

আজ বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরস্হ নবী নগর হাউজিং এ মোহাম্মদপুর থানা অটোরিকশা মালিক শ্রমিক নবগঠিত আহবায়ক কমিটির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহানগরে এক শতাংশের কম সংখ্যক হকাররা পাঁচ শতাংশের অধিক সড়ক দখল করে জীবিকা নির্বাহ করতে পারলে সড়কে অটোরিকশা চলতে বাঁধা কেনো!

অটোরিকশা মালিক ও শ্রমিকদের যথাযোগ্য নিয়মকানুন রক্ষা করে সড়কে অটোরিকশা চালাতে অনুরোধ জানিয়ে জিল্লুর রহমান বলেন,১৮ বছরের নিচে যেনো কাউকে অটোরিকশা না দেওয়া হয়;কারণ আপনাদের রিকশার নিরাপত্তা আপনাদেরই নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অটোরিকশা মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানিয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসান বলেন, প্রয়োজন আইন মানেনা। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমাদেরকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়,সেদিকে নজর রাখতে হবে।

তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের পাশে থাকবো।

নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অটোরিকশা মালিক শ্রমিক সমিতির প্রধান উদ্যোক্তা ও কার্যনির্বাহী সদস্য প্রশান্ত রায়,মোহাম্মদপুর থানা মালিক শ্রমিক নেতা আমিনুল ইসলাম,মোঃ ইব্রাহিম,আব্বাস হোসেন,মিজানুর রহমান,ঢাকা সিটি মালিক শ্রমিক নেতা সানু খান,মোঃ মানিক,আদাবর থানা শ্রমিক নেতা সোহেল রানাসহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মহিবুল ইসলাম।

,

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

হাজী সেলিমের সহধর্মিণী ‌‌’আর নেই’

পল্লবীতে আমিনুল হকের সমর্থনে বিএনপির গণমিছিল

বিএনপি জনতার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় : আমিনুল হক

বঙ্গবন্ধুর আজীবন সহযোগী” মকসুদুল ইসলাম “স্বরণে “শীতবস্ত্র বিতরণ”

পিএনসি’র উদ্যোগে নারীদের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে সেনেটারী নেপকিন বিতরণ

অনলাইনে ‘মিলন টেলিকম’ প্রতারণা; ক্রেতা হয়রানির শীর্ষে

গভির রাতে লাশ নিয়ে পালানোর সময় পুলিশের হাতে আটক

পল্লবীতে অটিজম সেবাকেন্দ্রের স্টাফের সঙ্গে ধাক্কাধাক্কি, থানা পুলিশ ঘটনাস্থলে বাড়িভাড়া নিয়ে উত্তেজনা

নতুন বছরে কেজিতে ভর্তি ২০ হাজার, মাসে বেতন ২৭০০

বকেয়া বেতন কমানোর দাবিতে মনিপুর স্কুলের অভিভাবকদের সড়ক অবরোধ