রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কিস্তি দিবিনা, গরু নিয়ে গেলাম: হাসিনা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৮:৪১ অপরাহ্ণ

কিস্তি দিবি না গরু নিয়ে গেলাম: হাসিনা।

বাংলাদেশ একাত্তর.কম; চরফ্যাশন।

ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এক অসহায় পরিবারের একটি গাভী নিয়ে গেছেন দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা এনজিও মাঠকর্মী। এটা কেমন জন উন্নয়ন সংস্থা!

এনজিও সংস্থা গুলো অসহায়দের যেমন ক্ষণিকের জন্য হাসি ফুটায় তেমন বিপরীত হলো কিস্তি দিতে দেরি হলে সহায়সম্পদ হারানোসহ নানা দুর্ভোগের শিকার বছর বছর পোহাতে হয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম জানান,দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন তিনি। এ ঋণের সপ্তাহে ২ হাজার ৫০০ টাকা করে ১৩টি কিস্তি পরিশোধ করেন তিনি। হঠাৎ দেশের চলমান পরিস্থিতির কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় ওই এনজিও মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মো: শামীম বাড়িতে ঢুকে গোয়ালঘর থেকে একটি গাভী গরু নিয়ে যান। এ সময় গরুটি নিতে নিষেধ করলেও তারা তা শুনেননি। উল্টো বলেছে কিস্তি দিবিনা গরু নিয়ে গেলা। গাভীটির চার মাসের একটি বাছুর রয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, ‘এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে একটি গরু ছিনিয়ে নেওয়া অমানবিক কাজ করেছে এনজিওর লোকজন। আইনিভাবে এটা করতে পারে না। তদন্ত করে এনজিওটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

গরু নেওয়ার কথা স্বীকার করে সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম বলেন, ‘এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি চালিয়েছেন কুলসুম বেগম। এরপর ঋণখেলাপি করছেন তিনি। সেই টাকা পরিশোধ করতে বারবার বলি। টাকা পরিশোধ না করায় তার একটি গরু নিয়ে আসছি।’

ম্যানেজার মো. শামীম বলেন, ‘কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে আসছি।’

অভিযোগ পেলে এ বিষয়ে ব্যবস্থার নেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-৭

বারবার একই মুখ সামনে কেন? প্রশ্ন তুলির প্রসঙ্গে, ক্ষোভ তৃণমূলের

সাভারে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা: বগুড়ায় র‌্যাবের অভিযানে গ্রেফতার স্বামী

আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’—মিরপুরে চার সন্তানের মায়ের লাশ নিয়ে থানায় অবস্থান, জনতার ঘেরাও

বেগম খালেদা জিয়া চারবারের প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রীর স্মরণে ‘অপরাজিতা’ নেত্রী

ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ হবে না: আমিনুল হক

আ. লীগ নেত্রী হেলেনা জাহাঙ্গীরের দানকৃত কোরআন শরিফ বিক্রি: মাদ্রাসা পরিচালক সালাউদ্দীনের প্রতারণা ফাঁস

৫নং ওয়ার্ড বিএনপির মাসব্যাপী ইফতার বিতরণ

ডোপ টেস্ট মাদকের নমুনা থাকায় ছয় পুলিশ চাকরিচ্যুত

ডোপ টেস্ট মাদকের নমুনা থাকায় ছয় পুলিশ চাকরিচ্যুত

ভেদাভেদ ভুলে দেশ ও জনকল্যাণে কাজ করতে হবে: রাষ্ট্রপতি