বুধবার , ১১ অক্টোবর ২০২৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

এমপির পিএস কাঞ্চনের পরে এবার লাশ হলো পিয়ন শাকিল

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ১১, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ

ঢাকা ১৬ আসন এর এমপি ইলিয়াস উদ্দিন মোল্লার পিএস কাঞ্চনের পর এবার লাশ হলো পিয়ন শাকিল, ১৬ আসন এলাকা জুড়ে ব্যপক গুঞ্জন এমপি কে নিয়ে।

মীর আলাউদ্দিন:

রাজধানীর পল্লবীতে জনশ্রুতি রয়েছে স্থানীয় ১৬ আসনের মোল্লা এমপি বিদেশ গেলেই কেউ না কেউ গায়েব হয়ে যায় বা খুন হয়। ঠিক সেই জনশ্রুতি মতেই এমপির পিএস কাঞ্চনের পরেই এবার এমপি বিদেশ যাওয়ার সাথে সাথেই নিখোঁজ হন তার ব্যক্তিগত পিয়ন শাকিল। পরদিন রাতেই হলেন ভাসমান লাশ।

জানাগেছে মিরপুর বেড়িবাঁধের একটি মাছের খামার থেকে শাকিল আহমেদ (২৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহর অফিস পিয়ন এর কাজ করতেন।

বুধবার সকালে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

ওসি বলেন, খবর পেয়ে গতকাল রাতে মিরপুর বেড়িবাঁধ এলাকায় মাছের খামারটিতে (বিশ্ব মৎস্যখামার) যায় পুলিশ। এরপর খামারটি থেকে তারা শাকিলের ভাসমান লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য শাকিলের লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ উদ্ধারের এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল স্বপরিবার মিরপুর ১২ নম্বরের মোল্লার বস্তিতে থাকতেন। তিনি ৯ অক্টোবর থেকে ‘নিখোঁজ’ ছিলেন। এর আগে ঢাকা ১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহ তার মেয়ের চিকিৎসার জন্য বিদেশে যান।  এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহর পিএস আরিফুল ইসলাম কাঞ্চনের রহস্যজনক মৃত্যু হয়। কাঞ্চনের লাশ পাওয়া যায় বাংলা মোটর এলাকায়।

ইলিয়াস উদ্দিন মোল্লা (ঢাকা ১৬ এমপি) দেশের বাইরে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ওই মিল্টন ওরা কারা; মির্জা ফকরুল

সন্ত্রাসী হামলায় নিহত যুবলীগ নেতা রাসেল মোল্লার দাফন সম্পন্ন

পল্লবীতে রাজউকের নকশা উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ, জি এ, ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্ত দাবি

প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল হক

পল্লবীতে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ: এক যুবক গুলিবিদ্ধ, পুরনো শত্রুতার জেরে সন্ত্রাসীদের তাণ্ডব

কুঁদঘাটে তৃণমূল নেতার দাদাগিরি, অটোচালকদের উপর হামলা ভাংচুর

“উপদেষ্টার নির্দেশনা ছাড়া কোনো পিএস দূর্নীতি করার সাহস পায় না”- আমিনুল হক

নারী মাফিয়ায় দখলে পল্লবীর মিল্লাত ক্যাম্প ও বস্তি

অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র মাংস বিতরণ

মনে প্রানে যুবলীগ করি’ ইফতেখার জুয়েল’