শনিবার , ৩ অক্টোবর ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভির প্রতিনিধি গ্রেফতার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ৩, ২০২০ ৩:০০ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/ সোহেল:

নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনার নিজস্ব প্রতিবেদক, মো. আবদুল আজিমকে গ্রেফতার করেছে পুলিশ। অপহৃত স্কুল ছাত্রী বরগুনা পৌর শহরের এক হিন্দু সম্প্রদায়ের বস্ত্র ব্যবসায়ীর মেয়ে।

শনিবার (৩ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে মহিপুর থানা পুলিশ পর্যটন এলাকা কুয়াকাটায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সুত্র জানায়, বরগুনা পৌর শহরের হিন্দু ধর্মালম্বী এক বস্ত্র ব্যবসায়ীর নবম শ্রেণী পড়ুয়া মেয়েকে অপহরণের অভিযোগে ২ অক্টোবর রাতে বরগুনায় সদর থানায় সময় টিভির সাংবাদিক আবদুল আজীমসহ মোট তিনজনের বিরুদ্ধে মামলা করেন অপহৃত স্কুল ছাত্রীর বাবা। পরে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে পর্যটন কুয়াকাটা এলাকা থেকে গ্রেফতার করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত সাংবাদিক আজিমের বিরুদ্ধে বরগুনায় সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। বিষয়টি বরগুনা পুলিশ আমাদের অবহিত করলে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। এসময় অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারের পর বরগুনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আজিম ও উদ্ধারকৃত ছাত্রীকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

হেলেনার দুই অন্যতম সহযোগী গ্রেফতার

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মিরপুর প্রেসক্লাবের মানববন্ধন

বঙ্গবন্ধুর আজীবন সহযোগী” মকসুদুল ইসলাম “স্বরণে “শীতবস্ত্র বিতরণ”

কম্পিউটারের ওপর প্রস্তাবিত বাজেটে আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবি

আওয়ামীলীগ ৫৩ বছরেও সঠিক ইতিহাস বই প্রস্তকের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শেখায়নি: আমিনুল হক

হত্যা মামলার আসামী মসজিদ কমিটির তালিকায়

চাঞ্চল্যকর লালন হত্যা মামলার পলাতক ২ আসামী গ্রেফতার

গণমাধ্যমের ব্যতিক্রমী উদ্যোগ: অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আশুলিয়ায় মাদকসহ এক ব্যবসায়ী আটক

রাজনীতি নয়, মানবিকতা-অসহায় মানুষের পাশে থাকতে হবে সামাজিক উদ্যোগেই: আমিনুল হক