শনিবার , ২৩ নভেম্বর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মহারাষ্ট্রে শপথ গ্রহণের পরই নিখোঁজ ৫ সংসদ সদস্য!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ২৩, ২০১৯ ১১:১৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
চমকের পর চমক নিয়ে হাজির হচ্ছে মহারাষ্ট্র। সরকার গঠনের আগে পর্যন্ত ঠিক ছিল, মহারাষ্ট্রে সরকার গড়বে শিবসেনা-এনসিপি। শনিবার সেই হিসেব পাল্টে সরকার গড়ল বিজেপি-এনসিপি একাংশ। এ নিয়ে ভাঙনের সুর বাজতে শুরু করেছে এনসিপিতে। দলের প্রতি কতজনের আনুগত্য আছে তা জানার জন্য সভা ডাকেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। কিন্তু, সভা থেকে নিখোঁজ হয়ে যান দলের ছয়জন সংসদ সদস্য। খবর এনডিটিভির।

এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাতিজা অজিত পাওয়ারের সমর্থনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা দেবেন্দ্র ফারনাভিস দ্বিতীয়বার শপথ গ্রহণের পর ওয়াই বি চহ্বন সভাগৃহে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন শারদ পাওয়ার। দলের প্রতি কতজন অনুগত তা খতিয়ে দেখতেই এই সভা ডাকেন এনসিপি প্রধান। সেখানেই দলের ছয়জন সংসদ সদস্যের হঠাৎ নিখোঁজ হওয়ার খবর আসে। পরে বৈঠকের মাঝে আচমকা উপস্থিত হন দলের প্রথম সারির নেতা ধনঞ্জয় মুণ্ডে। বাকি পাঁচজনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ধনঞ্জয় মুণ্ডেও অজিত পাওয়ারের সঙ্গে দলবদলের খেলায় ছিলেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় বিধায়কের মধ্যে রয়েছেন অজিত পাওয়ারও। তবে খুব শীঘ্রই তারা দলে ফিরে আসবেন। এ প্রসঙ্গে আরও খবর, এনসিপির ওই পাঁচ বিদ্রোহী সংসদ সদস্যকে সম্ভবত দিল্লিতে নিয়ে এসেছে বিজেপি।

অনেকে বলছেন, পাঁচ নয় মোট নয় জনকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। এরা হলেন দৌলত দারোদা, নড়হরি জিরোয়ার, সুনীল ভূসার, দিলীপ বাঁকার, অনিল পাতিল, নিতিন পাওয়ার, সুনীল শেলকে, বাবাসাহেব পাতিল এবং সঞ্জয় বনসন। তাদের ফেরাতে মুম্বাই বিমানবন্দরে পৌঁছে যান দলের অন্য কয়েকজন সংসদ সদস্য। কিন্তু খালি হাতে ফিরে আসেন তারা। পরে শিবসেনা সাংসদরা ফিরে আসেন এনসিপি সদর দফতরে। তাদের সঙ্গে একজন নিখোঁজ দলীয় নেতাও ছিলেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

নতুন বছরে আসছে ‘জল ছবি’

শিক্ষায় খেলাধুলা ও ‘হ্যাপিনেস কারিকুলাম’ চালুর অঙ্গীকার আমিনুল হকে

প্রেম করে পালিয়ে বিয়ে, এরপর অপহরণ মামলা: প্রশ্ন উঠছে আইনের ন্যায্যতা নিয়ে

সুইসড্রাম কোম্পানির পরিচালকসহ ১৭ জন র‌্যাবের হাতে গ্রেফতার

মাফিয়া খ্যাত ট্রেড লাইসেন্স শাখার সুপার ভাইজার’কে ডিএনসিসিতে তলব’

বাংলাদেশিদের তথ্য বিক্রি করে দিয়েছেন দুই শীর্ষ পুলিশ কর্মকর্তা; বরখাস্ত হলেন দুই কনেষ্টবল

সংরক্ষিত নারী আসনে আলোচনায় বেগম মেহেরুন্নেসা হক

জনতার কাউন্সিলর হিসেবে আলোচনায় মীর ইমরান হোসেন মিথুন

ঋণখেলাপিদের জন্য নতুন সুবিধা: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

ম্যাগাজিন ইস্যুতে আসিফের ব্যাখ্যা: ‘নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র’