শনিবার , ২৩ নভেম্বর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

৪০ সিনেমা হলে মুক্তি পেল ‘জানবাজ’

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ২৩, ২০১৯ ১২:০৩ পূর্বাহ্ণ

আমদানি প্রক্রিয়ায় (সাফটা চুক্তি) পশ্চিমবঙ্গের নায়ক বনি সেনগুপ্ত ও নায়িকা কৌশনী মুখার্জী অভিনীত সিনেমা ‘জানবাজ’ বাংলাদেশে মুক্তি পেল। শুক্রবার দেশের ৪০ সিনেমা হলে সিনেমাটি মুক্তি দিয়েছে ঢাকার হার্টবিট প্রডাকশন। বিনিময়ে এ প্রযোজনা প্রতিষ্ঠানের মাহিয়া মাহি অভিনীত ‘মনে রেখো’ সিনেমাটি ওপার বাংলায় মুক্তি পেতে যাচ্ছে।

হার্টবিটের কর্ণধার প্রযোজক তাপসী ফারুক বলেন, বেছে বেছে দেশের বড় বড় সিনেমা হলগুলোতে ‘জানবাজ’ চলছে আজ থেকে। ঢাকার মধ্যে মধুমিতা, বলাকা, জোনাকি, বিজিবি, চিত্রামহল, এশিয়া, পুনম, পূরবী, আনন্দতে সিনেমাটি দেওয়া হয়েছে। ঢাকার বাইরে যশোরের মনিহার, সিলেটের নন্দিতা, বিজিবি, রংপুরের শাপলা, খুলনায় চিত্রালী, ডেমরার রানী মহল, কাঁচপুরের চাঁদ মহল, মুক্ততারপুরের পান্না, ভৈরবের দর্শন, জয়দেবপুরের বর্ষা, বরিশালের অভিরুচি, নারায়ণগঞ্জের গুলশান, ময়মনসিংহের ছায়াবানীসহ মফঃস্বলের ভালো হলগুলোতেও চলছে জানবাজ।

গেল ২৫ অক্টোবর দেওয়ালীতে পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘জানবাজ’। মুক্তির পর মৌলিক গল্পের এ সিনেমাটি দারুণ ব্যবসা করে। একটি কয়লার খনিকে কেন্দ্র করে এ সিনেমার গল্প। প্রযোজনা করেছে ইকো এন্টারটেনমেন্টে। সিনেমাটি পরিচালনা করেছে অনুপ সেনগুপ্ত, যিনি নায়ক বনির বাবা। জানবাজের মাধ্যমে দর্শক পাচ্ছেন বাবার নির্দেশনায় ছেলের প্রথম সিনেমা। আরও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, শংকর চক্রবর্তী, সুদীপ প্রমুখ।

তাপসী ফারুক বলেন, খবর নিয়েছি, প্রায় চার সপ্তাহ জানবাজ ছবিটি সেখানকার বিভিন্ন হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেছে। আমি নিজেও ছবিটি দেখে মুগ্ধ হয়েছি। কলকাতার বর্তমান সিনেমার বাজার অনুযায়ী ‘জানবাজ’ ভালো ব্যবসা করেছে। এটি কোনো রিমেক গল্পের সিনেমা নয়। পুরোপুরি মৌলিক গল্পের অ্যাকশন সিনেমা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

দিল্লি না ঢাকা”ঢাকা ঢাকা

রূপনগরে কথিত ‘যুবদল’ কর্মীদের তাণ্ডব: দখল, গ্যারেজ সিন্ডিকেট, আর নিরীহ রাব্বীকে হত্যার চেষ্টা

পদবন্চিত নেতাদের রবিবারের অনশন কর্মসূচি স্থগিত

বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে হেয় করা মানেই জাতিকে আঘাত: ছাত্রদল নেতা সুমন

জনগণের দূর্ভোগে জড়িত থাকলে নেতাকর্মীর বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে: আমিনুল হক

মিরপুরে অবাঙালিদের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীর ভাইয়ের সবচেয়ে বড় শত্রু তাঁর জনপ্রিয়তা”, বিএনপি নেতা আবু সিদ্দিকের ফেসবুক পোস্টে তোলপাড়

বিএনপিতে অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না: আমিনুল হক

ঋণখেলাপিদের জন্য নতুন সুবিধা: বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন: নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের ছায়া, পরিকল্পিত নাশকতার অভিযোগ