শনিবার , ৫ অক্টোবর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁকরোল

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ৫, ২০১৯ ১১:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
কাঁকরোলের সঙ্গে পরিচিতি রয়েছে আমাদের সকলের। সারা গায়ে কাঁটা যুক্ত ছোট ছোট গোলাকার আকৃতির এই সবজিটি খেতে অনেকেই পছন্দ করেন না। আর যারা পছন্দ করেন তাদের জন্য তো বটেই এবং যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না তারাও জেনে নিন কী গুণ আছে এই সবজিতে।

ওজন কমাতে-

১০০ গ্রাম কাঁকরোলে মাত্র ১৭ ক্যালরি থাকে। তাই ওজন কমাতে অবশ্যই কাঁকরোল খেতে পারেন। হজম শক্তিও বাড়ায় কাঁকরোল। এছাড়া এটি একটি লো ক্যালারির সবজি এবং এতে ফাইবার থাকায় দীর্ঘক্ষণ আপনার পেট ভরা রাখতে সাহায্য করবে এই সবজি।
কাশি কমাতে-

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বা ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে ছোট বাচ্চাদেরও কাশির সমস্যা দেখা দেয়। তাই বাচ্চাদের অ্যালার্জি এবং অন্য কোনও সমস্যা দেখা দিলে কাঁকরোল খাওয়ালে অনেক রোগের আক্রমনের হাত থেকে রেহাই পাওয়া যায় সহজেই।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ-

কাঁকরোলের রয়েছে হাইপোগ্লাইসেমিক গুণাগুণ। এটি অগ্নাশয়ের বিটাসেলকে সুরক্ষিত রাখে ও পুনর্গঠনে সাহায্য করে। এছাড়া এটি ইন্সুলিন নিঃসরণ ও সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। কম ক্যালরির ও ফাইবার সমৃদ্ধ খাবার। তাই এটি রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। এটি উচ্চমাত্রার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। তাই যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি তারা নিশ্চিন্তে কাঁকরোল খেতে পারেন। এছাড়াও রক্তে শর্করার পরিমান কমাতে এবং বহুমূত্র রোগীদের রোগ সারাতে একটি অন্যতম উপকারি সবজির নাম হল কাঁকরোল। সুগারের রোগীদের প্রতিদিনের ডায়েটে কাঁকরোলের বিভিন্ন পদ থাকা আবশ্যক বলছেন চিকিৎসকরা।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

এ্যাম্বুলেন্সে রোগী নয় ‘ওরা’ মাদক বহন করে

হত্যা মামলা তদন্তাধীন, তারপরও ইন্সপেক্টর পদে পদন্নোতি

খুলনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের টি-টোয়েন্টি বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমিনুল হক

দিনাজপুর কোর্টের রায় মানে না ভূমিদস্যুরা, মসজিদের নামে জমি দখলের নয়া ষড়যন্ত্র

কোটালিপাড়ায় পশু ডাক্তারের লুচুপনার ভিডিও ভাইরাল

পোস্টার-ব্যানারে ছয়লাব পল্লবী-রুপনগর

পল্লবীতে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ: এক যুবক গুলিবিদ্ধ, পুরনো শত্রুতার জেরে সন্ত্রাসীদের তাণ্ডব

মিরপুরে টেলিগ্রাম গ্রুপে পর্নোগ্রাফি ব্যবসা, যুবক গ্রেফতার

পল্লবীতে যুবদলের শক্তিশালী বিক্ষোভ: ইসরায়েলি পণ্য বয়কটের ডাক

সড়কে বিভিন্ন দোকানপাটে দুর্ঘটনার কারন