মঙ্গলবার , ১৯ মার্চ ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ১৯, ২০১৯ ৯:০১ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ( তাড়াইলে)  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

 তাড়াইল(কিশোরগঞ্জ) প্রতিনিধি : ”বঙ্গবন্ধুর জন্মদিন-শিশুর জীবন করো রঙিন” এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে  জাতির পিতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস অনাড়াম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধাভরে পালন করা হয়েছে ।

রবিবার ১৭ মার্চ সকাল ৯ টা ৪৫ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় এনজিও এবং রাজনৈতিক নেতাকর্মীদের সমন্বয়ে ব্যানার ফেস্টুনসহ বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তাগণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও আদর্শ তুলে ধরেন।৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪’র গণপরিষদ নির্বাচন ৬৯’র ছয়দফা আন্দোলন এবং ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ভূমিকা শিশু কিশোরদের সামনে বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলেন বক্তাগণ। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুল হক ভূঁইয়া মোতাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকিয়া বেগম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী। আলোচনা শেষে মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।তাছাড়া দিনটি উপলক্ষে তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে র‍্যালি ও শিশু কিশোরদের মাঝে এক চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

২০ রমজানে এতিম ও অসহায়দের পাশে জনছায়া ফাউন্ডেশন

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি: উপ-সচিবসহ ৫ জন নির্বাচনি কর্মকর্তার নামে মামলা

শুধুমাত্র দলীয় পদ ঠেকাতে অভিনব অবস্থান কর্মসূচি

বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নই হবে মূল লক্ষ্য: আমিনুল হক

বিএনপিতে হাইব্রিড দখলদার: যুবদল নেতার বিস্ফোরণ”

নারী মাফিয়ায় দখলে পল্লবীর মিল্লাত ক্যাম্প ও বস্তি

বাংলাদেশ একাত্তরে: সংবাদ প্রকাশের পর আরজু বাহিনীর প্রধান গ্রেফতার

জন্মদিন শুধু উৎসব নয়, রাষ্ট্র মেরামতের অঙ্গীকার”— ওয়াশিংটনে খালেদা জিয়াকে স্মরণে নয়ন বাঙালি

মাদক মুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম: আমিনুল হক

ভারতীয় নার্স নিমিশার মৃত্যুদণ্ড স্থগিত করল ইয়েমেন, শেষ আশার নাম এখন ‘দিয়াহ