বুধবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তাড়াইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান ডা. ওমর খসরু।

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ১২:২৭ পূর্বাহ্ণ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:  কিশোরগঞ্জের তাড়াইলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেছেন ডা. ওমর খসরু।

মঙ্গলবার(১২-২-২০১৯) তিনি প্রথম অফিস করেছেন।ও স্বাস্থ্য বিভাগীয় মাসিক সভায় যোগদান করেন।   তিনি পূর্বে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী রেজিস্টার ও ইনডোর মেডিকেল অফিসার (কার্ডিলজি) হিসেবে নিয়োজিত ছিলেন । 

ডা. ওমর খসরুর যোগদানের আগে এ স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. সাখাওয়াত হোসেন গত ৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত তাড়াইলের ইউএইচএফপিও (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রথম কর্মদিনেই ডা. ওমর খসরকে উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পরিচিতি পর্ব ও ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ডা:  বদরুল হাসান,ডা: জিনাত রেহানা সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তারগণ উপস্হিত ছিলেন।  এ ছাড়াও বিভিন্ন  রাজনৈতিক দলের নেতারা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা সৌজন্য  সাক্ষাৎ  ও কুশল বিনিময় করেন।

ডা. ওমর খসরু জানান, আমি তাড়াইলের ইউএইচএফপিও হিসেবে আজকে-ই যোগদান ও প্রথম অফিস করছি। স্বাস্থ্য সেবার উন্নয়নমূলক কর্মকান্ডের সুফল সাধারণ মানুষ যেন পান, এ জন্য হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা রোগীর সেবাদান, দক্ষভাবে হাসপাতাল পরিচালনা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চেষ্টা করব।

স্বাস্থ্য সেবার উন্নয়ন সহ হাসপাতালের সার্বিক উন্নয়নে তিনি সকলকে নিয়ে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

স্বাস্থ্য সেবার উন্নয়ন সহ হাসপাতালের সার্বিক উন্নয়নে তিনি সকলকে নিয়ে এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ব্যাচের কর্মকর্তা ডা. ওমর খসরুর বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায়। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত, দুই ছেলের বাবা। তার স্ত্রী তাজরিন আক্তার,তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি জহিরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের লেকচারার (এনার্টমি) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

মিরপুর ডিওএইচএস রোডে প্রাইভেটকারের সাথে মোটরসাইকেলের মর্মান্তিক সংঘর্ষ, চালক নিহত

বিএনপি জনতার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় : আমিনুল হক

গণমাধ্যমের ব্যতিক্রমী উদ্যোগ: অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি : সভাপতি ইউছুফ, সম্পাদক আকতার

১ কোটি টাকা মূল্যের হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

মালয়েশিয়া যাওয়া কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া।

পল্লবীতে সড়কে গেট লাগিয়ে নার্সারী ভাড়া: থানায় জিডি

ম্যাগাজিন ইস্যুতে আসিফের ব্যাখ্যা: ‘নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র’

মিরপুরে নারীর উপর কিশোর গ্যাংয়ের বর্বর হামলা: মানবতার প্রতি কলঙ্ক”