শুক্রবার , ১৮ জানুয়ারি ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

 চট্টগ্রামে ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ড

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জানুয়ারি ১৮, ২০১৯ ১১:৫৬ অপরাহ্ণ

 চট্টগ্রামের বন্ধ হয়ে যাওয়া ভিক্টোরিয়া জুট মিলের পণ্য গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই পাটকলে আগুনের সূত্রপাত হয়।

বাংলাদেশ একাত্তরচট্টগ্রামঃ কামরুল ইসলাম। 

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে বলে জানিয়েছেন পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সদীপ দাশ। আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে জানানো হয়, ভিক্টোরিয়া জুট মিলে বিকেল ৫ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

জুট মিলের ভাড়া দেওয়া বিভিন্ন গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। পাহাড়তলী থানার ডিউটি অফিসার জানান, ঘটনাস্থলে পুলিশের কয়েকটি টিম ইতোমধ্যে উপস্থিত হয়েছে। ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে কি কারণে আগুন লেগেছে এ ব্যাপারে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে অগ্নিনির্বাপন কাজের তদারকিতে নিয়োজিত ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো জসিম উদ্দিনের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, ভিক্টোরিয়া জুট মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর ৭/৮টি গুদাম বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে রাখা হয়েছে। এসব গুদামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য সাময়িকভাবে মজুদ করে রেখেছে। এসব গুদামেরই একটি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ধর্ষনের প্রতিবাদে কর্মজীবি নারীদের মানবন্ধন

পত্রিকার ভুয়া সম্পাদক গ্রেফতার

তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

শিক্ষা সংস্কার কমিশন গঠন জাতির একান্ত প্রত্যাশা-সারোয়ার ওয়াদুদ চৌধুরী

সোনালী ব্যাংকে আইটি কর্মকর্তাদের বঞ্চিত করে ভারতীয় পণ্যের বাজার সৃষ্টি

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জামিন পেলেন ‘ঝুমন দাস’

সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মিরপুর প্রেসক্লাবের মানববন্ধন

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সজিব

চকরিয়ায় মা-মেয়ের ঘটনায় আদালতের হুঁশিয়ারি

বিএনপি’র নামে দখল করা কার্যালয়, অফিস অপসারণের নির্দেশ দিলেন; আমিনুল হক