সোমবার , ২ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দীর্ঘদিন অসুস্থ গণমাধ্যমকর্মী সেলিম মোল্লার নাতনী হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া প্রার্থনা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ২, ২০২৬ ৪:০৫ পূর্বাহ্ণ

দীর্ঘদিন অসুস্থ গণমাধ্যমকর্মী সেলিম মোল্লার নাতনী হাসপাতালে ভর্তি, সবার কাছে দোয়া প্রার্থনা

বাংলাদেশ একাত্তর: সংবাদ 

দীর্ঘদিন ধরে অসুস্থ গণমাধ্যমকর্মী সেলিম মোল্লার শিশু নাতনী বর্তমানে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট-এ ভর্তি রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে এবং তার সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।

সেলিম মোল্লা জাতীয় দৈনিক খবর বাংলাদেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তার গ্রামের বাড়ী ভোলা জেলার ইলিশা। বর্তমানে তিনি মিরপুর রুপনগর টিনসেড এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, তার “নানু ভাই” হাসপাতালে ভর্তি রয়েছে এবং সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি আরও অনুরোধ করেন, শিশুটির দ্রুত সুস্থতার জন্য যেন সবাই দোয়া করেন।

পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে শিশুটির সুস্থতা কামনা করে সহমর্মিতা প্রকাশ করেছেন।

সর্বশেষ - আইন ও আদালত