শুক্রবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বেতন বকেয়া, মিরপুর-১১ অবরোধ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ

এসএমই অ্যাপারেলসের প্রায় দুই শতাধিক শ্রমিকের অবস্থান কর্মসূচি, দ্রুত পাওনা পরিশোধের দাবি

বাংলাদেশ একাত্তর: সংবাদ

ঢাকা: তিন মাসের বকেয়া বেতনের দাবিতে রাজধানীর পল্লবী এলাকায় সড়ক অবরোধ করেছেন একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, পল্লবীর সেকশন-৭, রোড-৪, প্লট ১৭/১৮ এ অবস্থিত এসএমই অ্যাপারেলস কারখানার শ্রমিকরা সকালে কারখানার সামনে জড়ো হয়ে পরে মিরপুর ১১ বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কের উভয় পাশ অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের দাবি, গত তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হয়নি। একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেও তারা কোনো সুনির্দিষ্ট আশ্বাস পাননি। বাধ্য হয়ে তারা সড়কে নামতে হয়েছে বলে জানান। শ্রমিকরা দ্রুত বকেয়া পরিশোধের লিখিত প্রতিশ্রুতি চান।

অবরোধে প্রায় ২০০ জন শ্রমিক অংশ নেন। তারা জানান, নিয়মিত কাজ করেও বেতন না পাওয়ায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে। বাজার-ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ চালাতে হিমশিম খাচ্ছেন তারা।

ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা শুরু করেন। শ্রমিকরা জানান, দাবি পূরণের সুস্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় মা-মেয়ের ঘটনায় আদালতের হুঁশিয়ারি

বাংলা চলচ্চিত্রের খলনায়ক আদিলের কথা মনে পড়ে?

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আমিনুল হকের পক্ষ থেকে সুমনের উদ্যোগে পল্লবীতে সড়ক-ফুটপাতে শৃঙ্খলা

জিয়া সাংস্কৃতিক পরিষদ (জিসাপ) এর  পূর্ণাঙ্গ কেন্দ্রীয়  কমিটি ঘোষিত হয়েছে। জিসাপ এই কমিটিতে স্থান পেয়েছে মোট ৭১ জন।

জিয়া সাংস্কৃতিক পরিষদ এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

মিরপুরে কিশোর গ্যাংয়ের দা-চুরি-ইটের হামলায় রক্তাক্ত ১৭ বছরের সিফাত

মিরপুরে টেলিগ্রাম গ্রুপে পর্নোগ্রাফি ব্যবসা, যুবক গ্রেফতার

কেজিডিসিএলের প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ পেলেন বিশেষ পিপি জালাল উদ্দিন পারভেজ

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি: উপ-সচিবসহ ৫ জন নির্বাচনি কর্মকর্তার নামে মামলা

বাউনিয়াবাদ খাল ভূমি দস্যুদের দখলে, প্রশাসনের নীরবতা প্রশ্নবিদ্ধ