শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আরিফ হোসেন শুভকে যুবদল থেকে বহিষ্কার, আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ২৭, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার

বাংলাদেশ একাত্তর: সংবাদ

দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাভুক্ত কমিটির সদস্য আরিফ হোসেন শুভকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত কার্যকর করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। পাশাপাশি যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়া, দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই কোনো রকম শৈথিল্য না দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ছাত্রী নিপীড়নে ছাত্রলীগ নেতা:পুনর্বাসনের নামে ধর্ষকদের স্বর্গ বানাচ্ছে রাজনীতি?

মিরপুরে ভুয়া এনএসআই পরিচয়ে প্রতারণা: সেনাবাহিনীর হাতে রবিউল ইসলাম গ্রেফতার

আরাফাত রহমান কোকোর স্মৃতিতে ফুটবল টুর্নামেন্ট

মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি সংঘবদ্ধ চক্রের ৬ চোর গ্রেফতার

সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতার নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি : এমএসএফ

পল্লবীতে শারীরিক প্রতিবন্ধী মেয়ে ধর্ষণের শিকার

দীঘির সিনেমার শুটিং চলছে পল্লবীতে

সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধে ঢাকায় বসছে বিজিবি-বিএসএফ সম্মেলন

স্বৈরাচারী শাসনের বলি: নির্যাতনের শিকার মাহমুদুর রহমান

আ.লীগের ষড়যন্ত্র রুখে দিতে হবে; আমিনুল হক