শনিবার , ৪ অক্টোবর ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

আমিনুল হকের নির্দেশে পল্লবীতে স্বেচ্ছাসেবক দলের বাদাম গাছ রোপণ কর্মসূচি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ৪, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ

ফুটপাত দখলমুক্তি, পরিবেশ রক্ষা ও জনসচেতনতায় স্বেচ্ছাসেবক দলের সবুজ আন্দোলন

নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৪ অক্টোবর ২০২৫ |

ঢাকা, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এর নির্দেশে পল্লবীতে বাদাম গাছ রোপণ কর্মসূচি পালন করেছে পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল।

শনিবার বিকেল ৩টার দিকে পল্লবীর ৩নং ওয়ার্ডের ৫নং সড়কের ফাঁকা ফুটপাতে বাদাম গাছের চারা রোপণ করেন সদ্য ঘোষিত পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বাবু, সদস্য সচিব রবিউল করিম বাবু, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাকির প্রধান, মো. শাকিলসহ নবঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দখলমুক্ত ফুটপাতে গাছ রোপণ করলে জনগণের নানা উপকার হবে। এতে ফুটপাত পুনরায় দখলমুক্ত থাকবে, যানজট নিরসন হবে, সড়ক দুর্ঘটনা কমবে এবং সাধারণ মানুষ নিরাপদে হেঁটে চলাচল করতে পারবে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ—বিশেষ করে বিদ্যুৎ—অবৈধভাবে ব্যবহার রোধ হবে, ফুটপাতে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক বাণিজ্যের মতো অপরাধও হ্রাস পাবে।

তারা আরও বলেন, গাছের ছায়ায় ক্লান্ত পথচারীরা বিশ্রাম নিতে পারবে, এলাকাবাসী পাবে বিশুদ্ধ অক্সিজেন, ফুটপাত থাকবে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন। নতুন করে নির্মিত টাইলস ভাঙচুরের ঝুঁকিও কমবে। এক কথায়, এই উদ্যোগের ইতিবাচক দিকগুলো অগণিত — যা ভাষায় প্রকাশ করা কঠিন।

আহ্বায়ক মেহেদী হাসান বাবু বলেন, “আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই, সমাজ ও পরিবেশ রক্ষায়ও প্রতিজ্ঞাবদ্ধ। ফুটপাত যেন দখলমুক্ত থাকে, মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে — এ লক্ষ্যেই আমাদের এই গাছ রোপণ কর্মসূচি।”

সদস্য সচিব রবিউল করিম বাবু বলেন, “আমিনুল হক ভাইয়ের দিকনির্দেশনায় আমরা পল্লবীতে একটি পরিচ্ছন্ন, সবুজ ও সচেতন সমাজ গঠনের কাজ করছি। ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে জনগণকেও আমরা সম্পৃক্ত করছি।”

এলাকাবাসীরা মনে করেন, যদি পল্লবীর মতো মিরপুর ১০, হোপের গলি, দুয়ারীপাড়া, শিয়ালবাড়ী, মিরপুর ৭, ভাষানীর মোড়, কালশী সড়ক, পুরবী মার্কেট, রূপনগর আবাসিক এলাকা ও ঢাকা-১৬ আসনের অন্যান্য ফুটপাতও এভাবে দখলমুক্ত করে গাছ লাগানো হয়—তবে বিএনপি নেতা আমিনুল হক নিঃসন্দেহে এলাকাবাসীর “মাথার তাজ” হয়ে উঠবেন।

পরিবেশ ও সমাজ উন্নয়নে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

রূপনগরে যুবদল কর্মীর হাতে যুবদল কর্মী খুন!

তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

রূপনগরে জমি দখলে মোস্তাকের নতুন প্রতারণা

আবু সাইদের বাড়িতে ঈদ উপহার নিয়ে ছুটে গেলেন রবিন খান

বেনজীরের ৮৩টি দলিল মুলে সম্পদ ও ৩৩টি ব্যাংক একাউন্ট জব্দ

মিরপুরে বস্তিবাসীদের সড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি

বিষাক্ত মদ্যপান করেই দিনের খবরের সম্পাদক জিল্লুর মৃত্যু: ময়নাতদন্ত ছাড়া দাফন

পল্লবীতে বস্তি উচ্ছেদ: খোলা আকাশের নিচে বেঁচে থাকার করুণ আর্তনাদ

ম্যাগাজিন ইস্যুতে আসিফের ব্যাখ্যা: ‘নিরাপত্তার স্বার্থে বৈধ অস্ত্র’

আজ যুবনেতা নয়ন বাঙ্গালীর শুভ জন্মদিন