সোমবার , ৩১ মার্চ ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে গণপিটুনির শিকার যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু: আইনশৃঙ্খলার ওপর নতুন প্রশ্ন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ৩১, ২০২৫ ৪:৫৪ অপরাহ্ণ

ঢাকা, ৩১ মার্চ ২০২৫:

রাজধানীর মিরপুর এলাকার পল্লবী থানাধীন সেকশন-১২ এর মেট্রো স্টেশনের নিচে গণপিটুনির শিকার হয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ হোসেন নামের ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে জনতার হাত থেকে আটক হন রিয়াদ হোসেন, যিনি ছিনতাইয়ের চেষ্টায় লিপ্ত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৩:৪৫ টার দিকে রিয়াদ হোসেনের ওপর স্থানীয় জনগণ এলোপাথারি মারপিট শুরু করে। এ সময় সেনাবাহিনীর একটি টহলদল ঘটনাস্থলে হাজির হয়ে রিয়াদকে জনগণের হাত থেকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য থানায় নিয়ে যান।

শুরুর দিকে সেনাবাহিনী রিয়াদকে পল্লবী থানার ডিউটি অফিসারকে হস্তান্তর করতে চাইলে, ডিউটি অফিসার তার অবস্থার অবনতি দেখে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে বলেন। প্রথমে রিয়াদকে কিংস্টন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, পরে হাসপাতালে চিকিৎসার পর সকালে রিয়াদ তার আত্মীয়-স্বজনের সাথে ফের পল্লবী থানায় ফিরে আসেন।

পরে সম্পূর্ণ অসুস্থ বোধ করায় রিয়াদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তি না করে সেখান থেকে ফিরে যেতে বলেন। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও তার অবস্থার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

আসল সমস্যার শুরু তখন থেকেই। রিয়াদের স্ত্রী ও অন্যান্য আত্মীয়রা পুলিশের সহায়তায় রিয়াদকে তুলে আনার পর আবারও অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এটি একটি খুবই দুঃখজনক ঘটনা। আজ পবিত্র ঈদ খুশির দিনে ছিনতাই বা ছিনতাইয়ের সময় জনতার হাতে গণপিটুনির শিকার হয়ে রিয়াদের এভাবে অসুস্থ হয়ে মৃত্যু হওয়া আমাদের জন্য মারাত্মক উদ্বেগের বিষয়।”

সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় নতুন প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা, যেখানে গণপিটুনি এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি নজর দেয়ার প্রয়োজনীয়তা উল্লিখিত হয়েছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজের ১ মাস পার হলেও সন্ধান মেলেনি বিইউবিটি শিক্ষার্থীর

পবিত্র রমজান মাস: ইবাদাত, আত্মশুদ্ধি ও ফজিলতের মাস

সাবেক ভূমিমন্ত্রী ও তথ্যপ্রতিমন্ত্রী স্ত্রীসহ সন্তানের ব্যাংক একাউন্ট জব্দ

হেলেনার দুই অন্যতম সহযোগী গ্রেফতার

পল্লবীতে বিএনপি নেতাকে হিরোইন ও ইয়াবাসহ আটকের দাবি ডিবির

রূপনগরে ছেলের হাতে মা খুন!

উত্তরায় স্কুল ভবনে বিধ্বস্ত ২৪ কোটির যুদ্ধবিমান: প্রাণ গেল ২৭ শিক্ষার্থীর

মাইলস্টোন স্কুলে আগুন: শতাধিক শিশুর লাশের খোঁজ নেই, বাতিল যুদ্ধবিমানে পাইলটের মৃত্যু ঘিরে প্রশ্ন

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, উদ্ধার বিদেশি রিভলবার

অসুস্থ স্ত্রীর অভিযোগ: নায়িকা, গায়িকা, কনসার্ট নিয়ে ব্যস্ত আইসিটি প্রতিমন্ত্রী পলক