মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফ্রিডম ইন্টারন্যাশনালের আহ্বান: তাপসী তাবাসসুম ঊর্মিকে হয়রানি না করার অনুরোধ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ

রাজু আহমেদ: ৪ ফেব্রুয়ারী ২০২৫ইং

আন্তর্জাতিক মাদকবিরোধী সংস্থা ফ্রিডম ইন্টারন্যাশনাল অ্যান্টি অ্যালকোহল সম্প্রতি এক ভিডিও বার্তায় বাংলাদেশে কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মামলা ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির সেন্ট্রাল প্রেসিডেন্ট ড. মো. আনোয়ার হোসেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত বার্তায় এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, “বিশ্বজুড়ে নারীর ক্ষমতায়নের প্রসঙ্গ সামনে এলেও তৃতীয় বিশ্বের কর্মজীবী নারীরা এখনো বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছেন। বিশেষ করে সমাজে মাদকের বিস্তারের ফলে নারীরা আরও বেশি নির্যাতনের শিকার হচ্ছেন।”

তিনি উদাহরণ হিসেবে তাপসী তাবাসসুম ঊর্মির প্রসঙ্গ টেনে বলেন, “ফেসবুকে মাত্র কয়েকটি শব্দ লেখার কারণে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে, এমনকি রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনতেও উদ্যোগ নেওয়া হয়েছিল।”

ড. আনোয়ার হোসেন আরও বলেন, “একটি সাধারণ মামলায় দ্বিতীয় শুনানিতেই চার্জ গঠনের তৎপরতা সত্যিই বিস্ময়কর। যেখানে বহু গুরুতর অপরাধের বিচার প্রক্রিয়া বছরের পর বছর ধীরগতিতে চলে, সেখানে এত দ্রুততার কারণ প্রশ্নবিদ্ধ। এমনকি মাত্র ছয় দিনের ব্যবধানে নতুন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে, যা মামলার স্বাভাবিক গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

ফ্রিডম ইন্টারন্যাশনাল মনে করে, নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে সমাজে মাদকবিরোধী কার্যক্রম আরও সফল হবে। এ কারণে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে ড. আনোয়ার হোসেন বলেন, “তাপসী তাবাসসুম ঊর্মির মামলাটি যেন স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয় এবং তাকে অহেতুক হয়রানি করা না হয়।”

তিনি আরও বলেন, “আমরা চাই, কর্মজীবী নারীরা যেন বিচার ও প্রশাসনিক প্রক্রিয়ায় হয়রানির শিকার না হন। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে সমাজ আরও সুস্থ হবে এবং মাদকের করাল গ্রাস থেকে নতুন প্রজন্মকে রক্ষা করা সম্ভব হবে।”

ফ্রিডম ইন্টারন্যাশনালের মতে, রাষ্ট্র যদি নারীদের পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তাহলে মাদকমুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে একধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

নাখালপাড়ায় এলাকাবাসীর সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারে

ফকিরহাট মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

রূপনগরে ত্রিভুজ প্রেমে সংঘর্ষ, পুলিশের ব্যর্থতায় সেনাবাহিনীর হস্তক্ষেপ :আটক ৪, উত্তপ্ত থানা চত্বর

নির্বাচনী অনিয়মে জড়িতদের তদন্ত ও বিচারের দাবি: ইসির কাছে এনসিপির ৯ দফা”

সাপের নাচ দেখতে এসে, মিললো ভিভো মোবাইল শোরুমের জন্মদিন উপলক্ষে নাচ

চলে গেলেন আইরিশ অভিনেতা রে স্টিভেনসন

সড়কে বিভিন্ন দোকানপাটে দুর্ঘটনার কারন

নির্বাচিত সরকারই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে : আমিনুল হক

অটিস্টিক শিশুরা ‘বোঝা নয়’ আমাদেরই সন্তান: আমিনুল হক

রুপনগরে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়িঃ উর্ধ্বতন কর্মকর্তারা এসি রুমে ঘুমায়