বুধবার , ৯ অক্টোবর ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

স্রোত ও নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়িতে আবারো ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
অক্টোবর ৯, ২০১৯ ১:০১ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:
পদ্মার তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়িতে আবারো ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রায় সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৯টা থেকে ছোট আকারের দু’টি ফেরি দিয়ে চলাচল শুরু হলেও রাত ৮টার দিকে সেগুলো আবারো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এর আগে তীব্র স্রোত ও নাব্যতা সঙ্কটের কারণে সোমবার রাত সাড়ে ৮টায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। উত্তাল পদ্মায় প্রচণ্ড স্রোতের সাথে প্রতিযোগিতায় ফেরিগুলো টিকতে না পারায় নিরাপত্তার জন্য ফেরি চলাচল বন্ধ করা হয়।

এ ব্যাপারে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আমিনুল ইসলাম জানান, শিমুলিয়া প্রান্তে বিভিন্ন প্রকারের প্রায় সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে ঘাটে মানুষের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দিনের বেলায় লঞ্চ ও স্পিডবোট চলাচল সচল রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, লাশবাহী গাড়িসহ আরো কিছু জরুরি যান পারাপারের জন্য দিনের বেলায় ২-৩টি ফেরি চালু রাখা হয়। তার মানে এখনো ফেরি সার্ভিস সচল বলা যাবে না।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

মাদক মুক্ত বাংলাদেশ গড়তে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম: আমিনুল হক

মাস্ক খুলে ফেলায় উড়ন্ত বিমান ফিরে গেলো!

মানব পাঁচারকারীর সদস্য আটক

মানসিক প্রতিবন্ধী যুবক মোয়াজ নিখোঁজ, সন্ধান চেয়েছে পরিবার

পল্লবীতে মেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা: পুলিশ কি নতুন মৃত্যু দেখতে চায়?

এনসিপির সমাবেশে নেতার মোবাইল চুরি, অভিযুক্তকে মারধর

পল্লবীতে চুরির অভিযোগে যুবককে গণধোলাই, হাত-পা বেঁধে পাশের গলিতে নেয়

বাঙলা ক‌লেজে ছাত্রলীগের হামলার শিকার সাংবাদিক জাফরসহ দুজন

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনীয় প্রচার-প্রচারণায় এগিয়ে”শাহানাজ নাজনীন বাবলী”

সড়কে বেপরোয়া প্রজাপতি পরিবহন