শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন বাতিলের ক্ষমতা চায় জাতীয় নির্বাচন কমিশন৷

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ১০, ২০১৮ ১১:৩৭ অপরাহ্ণ

রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন বাতিলের ক্ষমতা চায় জাতীয় নির্বাচন কমিশন৷ এই বিশেষ ক্ষমতা চেয়ে শনিবার সুপ্রিম কোর্টে এফিডেভিট দাখিল করেছে কমিশন৷ জানা গিয়েছে, সোমবার শীর্ষ আদালত কমিশনের বক্তব্য শুনবে৷

এক পিটিশনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালতে এফিডেভিড ফাইল করেছেন আইনজীবী অমিত শর্মা৷ ওই পিটিশনে যুক্তি দেখিয়ে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত আসামী যদি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারান তাহলে সেই সাজাপ্রাপ্ত আসামীর তৈরি দল কেন ভোটে লড়াই করার অধিকার পাবে? দীর্ঘ দুই দশক ধরে কমিশনও কেন্দ্রের কাছে আইন সংশোধনের দাবি জানিয়ে এসেছে৷

১৯৯৮ সালে তৎকালীন আইনমন্ত্রীকে চিঠি লিখে রাজনৈতিক দলগুলির রেজিস্ট্রেশন বাতিলের ক্ষমতা চেয়েছিল কমিশন৷ চিঠিতে বলা হয়েছিল অনেক রাজনৈতিক দল নাম নথিভুক্ত করে রাখে কিন্তু নির্বাচনে লড়াই করে না৷ কিন্তু কেন্দ্র সেই চিঠি নিয়ে কোন উচ্চবাচ্য করেনি৷ শনিবার সুপ্রিম কোর্টের এফিডেভিডে সেই কথাও উল্লেখ করেছে কমিশন৷

এর আগে দেশের নির্বাচন ব্যবস্থায় একাধিক সংস্কার করেছে কমিশন৷ কমিশনের চেষ্টাতেই সাজাপ্রাপ্ত আসামীরা নির্বাচনে লড়াই করার অধিকার হারিয়েছে৷ তার জেরে বিভিন্ন রাজনৈতিক দলগুলি প্রার্থী বাছাইয়ে অনেক যত্নশীল হয়েছে৷ সংস্কার জারি রাখতে কমিশন এখন রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের ক্ষমতা চায়৷ বর্তমান আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলিকে আগে কমিশনের খাতায় নাম, প্রতীক ইত্যাদি নথিভুক্ত করাতে হয়৷ ছাড়পত্র পাওয়ার পর সেই দল রাজনৈতিক দলের তকমা পায়৷

সুত্রঃ কোলকাতা ২৪*7

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে মুসলিম এইড ইউকে বাংলাদেশ’র মাংস বিতরণ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার দলের ভাবমূর্তি নষ্ট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় কঠোর সিদ্ধান্ত

সন্ত্রাসী ও মামলাবাজদের বিরুদ্ধে আজিজ মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন

ঢাকায় পৌঁছে গেছে করোনার টিকা

র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকা হতে ৬.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১টি ট্রাক জব্দ।  

ধানের শীষের পক্ষে জোরালো প্রচারণা: তৃণমূলে জাগরণ: আমিনুল হকের পাশে তরুণ নেতৃত্ব

পাঁচ ওয়াক্ত নামাজে উৎসাহ দিতে মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ, পুরস্কার সাইকেল

গাজীপুরে ডায়মন্ড লাইফ ইন্সুইরেন্সে চাকরির নামে প্রতারণা: নিঃস্ব হচ্ছেন চাকরি প্রত্যাশীরা

পল্লবীতে পার্কিং করা বাসে আগুন: নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের ছায়া, পরিকল্পিত নাশকতার অভিযোগ

বিমান বন্দরে এপিবিএনের অফিস দখল, এভসেকের বিরুদ্ধে থানায় জিডি