সোমবার , ৩০ নভেম্বর ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যাত্রীবাহী বাসে শিশুকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব: যুবককে গনধোলাই

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ৩০, ২০২০ ১১:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/সুমন হোসেন

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে ১০ বছরের এক শিশুকে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে এক যুবককে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুদ্ধ যাত্রীরা। অভিযুক্ত যুবকের নাম বাবুল (৩০)। তিনি পেশায় একজন মটর গ্যারেজ শ্রমিক। সোমবার ‘দুপুরে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে ওই যুবককে আটকে রেখে পুলিশে খবর দেন বিক্ষুদ্ধরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন যাত্রী বলেন মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাসের মধ্যে ১০ বছরের এক শিশুর পাশে বসে তাকে মোবাইলে ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকেন ওই যুবক। পুরো ঘটনাটি পিছনের সিটে বসে থাকা দু’জন যুবক প্রত্যক্ষ করেন। শিশুটি এক পর্যায়ে তার মাকেও ঘটনাটি খুলে বলে। এরপর প্রত্যক্ষদর্শী ২ যুবক ও বাসের অন্য যাত্রীরা মিলে যুবককে গনধোলাই দিয়ে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে নিয়ে আসেন। সেখানে ট্রাফিক পুলিশ বক্সে তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

ওই শিশুর মা বলেন, আমার অবুঝ ছোট মেয়ের সাথে ওই লোকটি যে খারাপ কাজ করেছে আর যাতে এ ধরনের কাজ না করতে পারে আমি সেই বিচার চাই। তিনি আরও বলেন, আমার কোন অভিযোগ নেই মানসম্মানের ভয় আছে। তাই থানায় যাবো না।

শাহআলী থানার ওসি তোফায়েল আাহমেদ বলেন, এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে আমার সব শুনেছি। তাকে চালান দেয়া হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বেনাপোল বন্দরে সিএন্ডএফ সিন্ডিকেটের দৌরাত্ম্য: সরকারের রাজস্ব ফাঁকি

মিরপুরে বস্তিবাসীদের সড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি

আরিফ হোসেন শুভকে যুবদল থেকে বহিষ্কার, আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান

ডিওএইচএস: নিরাপত্তার আড়ালে অপরাধের স্বর্গরাজ্য?

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রনেতা সাজিদ আহমেদ সুমনের ভিন্নধর্মী উদ্যোগ

ড্রেন জ্যামে নাজেহাল ২ নং ওয়ার্ড—মাঠে নেমে দ্রুত ব্যবস্থা নিলেন কাউন্সিলর প্রার্থী মিথুন

মিরপুর জাতীয় গৃহায়ণ অফিসে ঘুস ছাড়া ফাইল চলেনা! মুক্তিযোদ্ধা হতাশ!

মিরপুর জাতীয় গৃহায়ণ অফিসে ঘুস ছাড়া ফাইল চলেনা! মুক্তিযোদ্ধা হতাশ!

শোক সংবাদ: সাংবাদিক রাজু আহমেদের বাবা মো: মোস্তফা শেখ আর নেই

আগামী সপ্তাহে নতুন সরকারের শপথ গ্রহণের সম্ভাবনা

প্রত্যেকটি গুলি ও রক্তের হিসেব নেয়া হবে : আমিনুল হক