মঙ্গলবার , ২২ জুলাই ২০২৫ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মা-মেয়ে আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ২২, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | সোমবার, ২১ জুলাই ২০২৫

রাজধানীর মিরপুরে সেনাবাহিনীর একটি গোয়েন্দা অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার রাত ৯টা ৩০ মিনিটে সেনাবাহিনীর ১১ সিগন্যাল ব্যাটালিয়নের নেতৃত্বে পল্লবী ১৮ নম্বর লাইনের ভাসানী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন মোছা: লিপি বেগম (৪৬) এবং তার মেয়ে মোছা: নাজিয়া হাসান (২৫)। তারা দুজনেই একই এলাকার বাসিন্দা।

অভিযানে তাদের কাছ থেকে মোট ৯৫৮ পিস ইয়াবা, পাঁচটি মোবাইল ফোন, এক লাখ ঊনষাট হাজার পাঁচশত টাকা নগদ, দুটি ডেবিট কার্ড, দুটি মেট্রোরেল কার্ড ও দুটি শপিং কার্ড জব্দ করা হয়।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে ১১ সিগন্যাল ব্যাটালিয়নের মিরপুর-১৩ এর কৃষি ব্যাংক আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে রাত ১০টা ৪০ মিনিটে তাদের কাফরুল থানার এসআই হাসানুর রহমানের জিম্মায় হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রশাসনের রদবদলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে জনগণ মেনে নেবে না: আমিনুল হক

৬ কোটি টাকার চোরাই পোষাক উদ্ধার, গ্রেফতার ৬

নাহিদ ইসলামের পদত্যাগ: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ভাঙনের সূচনা?

হত্যা মামলা তদন্তাধীন, তারপরও ইন্সপেক্টর পদে পদন্নোতি

রূপনগর থানার বিশেষ অভিযানে ছিনতাই মামলার আসামিসহ ১১ জন গ্রেফতার

চোখ হারানো চার তরুণের বি’ষপান: ৯ মাসেও চিকিৎসা-সহায়তা না পাওয়ার করুণ পরিণতি

ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না বিএনপি: আমিনুল হক

কাউন্সিলর নান্নু মার্কেট এলাকায় অবৈধ জুতার মার্কেট উচ্ছেদ

বৃদ্ধকে ঘুষি দিলো মেয়র কাদের মির্জা

কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি: উপ-সচিবসহ ৫ জন নির্বাচনি কর্মকর্তার নামে মামলা