রবিবার , ৮ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বিইউপি আইন অ্যালামনাই সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মার্চ ৮, ২০২৬ ৩:০৯ পূর্বাহ্ণ

বিইউপি আইন অ্যালামনাই সমিতির উদ্যোগে শহীদ জোবায়ের ওমর খান স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ একাত্তর/সংবাদ: প্রকাশিত, রবিবার,৮ মার্চ ২০২৬

শনিবার বিকালে রাজধানীর মিরপুর ১২ নম্বর মডার্ন কনভেনশন হলে বিইউপি আইন অ্যালামনাই সমিতির সভাপতি মূসা কালিমূল্ল্যাহর সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীবৃন্দ। বিচারক, আইনজীবী, আইনের শিক্ষক, সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষজন যোগ দেন এতে। পাশাপাশি বর্তমান শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

অতিথি হিসেবে ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব:) আব্দুল বাতেন, আইনজীবীসহ আইন সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শহীদ জোবায়ের ওমর খানের স্মৃতিচারণা করেন জোবায়েরের ভাই এবং বিশ্ববিদ্যালয়ে তাঁর সিনিয়র এবং ব্যাচমেট।

পরে দপ্তর সম্পাদক সামসুল হক তুষারের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সঞ্চালনা করেন বিইউপি আইন অ্যালামনাই সমিতির সাধারণ সম্পাদক জায়েদ বিন নাসের। ইফতার আয়োজনে আমন্ত্রিত অতিথিসহ সবাই একসাথে শরিক হন। সিনিয়র-জুনিয়র মেলবন্ধনের জন্য এবং সংযোগ ঘটাতে এরকম আয়োজনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে মত দেন এতে যোগ দেওয়া শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সড়ক দখল করে অবৈধ মেলা—মাদকের রমরমা ব্যবসা, কিশোর গ্যাংয়ের উৎপাত! পুলিশের অভিযানে জনসাধারণের স্বস্তি

রাইড শেয়ারের অন্ধকার চেহারা: যাত্রীরা সতর্ক থাকুন!

চাঁদা না পেয়ে শিক্ষকের বিরুদ্ধে সাজানো মামলা, তদন্তে ফাঁস আসল ঘটনা”

বিতর্কিত বসুন্ধরা গ্রুপের চাকরি ছেড়ে দিলেন আবু সাইদের দুই ভাই

যাত্রাবাড়ীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

রুপনগর ও পল্লবী থানা কমিটিতে বিতর্কিতদের ঠাঁই নয়, স্থানীয়রা বলছেন পরীক্ষা-নিরীক্ষা করে সদস্য নেওয়া হোক

কেন্দ্রীয় ছাত্রদলের ত্যাগী নেতা সাজিদ আহমেদ সুমন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি

পিরোজপুরে জাতীয় পার্টির কমিটি গঠনে প্রশ্নবিদ্ধ!

ভইরা দে গ্রুপের প্রধান আশিক আটক: গুলি-দখল-সন্ত্রাসের অবসান! 

মিরপুরে বস্তিবাসীদের সড়ক অবরোধ, পুনর্বাসনের দাবি