সোমবার , ২৫ ফেব্রুয়ারি ২০১৯ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবী থানার এসআই সজিব খানের নেতৃত্বে ৫০টি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ২৫, ২০১৯ ৪:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশ একাত্তর.কম

পুলিশের ভালো কাজের প্রশংসা শোনা যেন বিরল ঘটনা! সাধারণত অভিযোগের তীরই বেশি ছুটে তাদের দিকে। তবে এবার ব্যতিক্রম ঘটিয়েছেন পল্লবী থানার চৌকস পুলিশ অফিসার এসআই সজিব খান। তার নেতৃত্বে এক অভিযানে ৫০টি চুরি, ছিনতাই ও হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

নিজের ফেসবুক পেজে এই সাফল্যের কথা জানান এসআই সজিব খান। তিনি পোস্টে উল্লেখ করেন, “অর্ধশত খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করতে পেরেছি। সঠিক নিয়ম মেনে প্রকৃত মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হবে।”

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। অনেকেই মন্তব্য করছেন, “বাংলাদেশের প্রতিটি থানায় একজন সজিব খানের মতো পুলিশ অফিসার প্রয়োজন। পুলিশ জনগণের বন্ধু—তা তিনি প্রমাণ করেছেন।”

এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা জীবন বাজি রেখে অপরাধী ধরতে যাই, কিন্তু অনেক সময় উপরের চাপের কারণে আইন প্রয়োগ করা কঠিন হয়ে যায়। তবে যদি পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে অপরাধীরাও অপরাধ করার আগে শতবার ভাববে।”

পল্লবী থানার এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারাও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, পুলিশের এমন উদ্যোগ আরও বাড়বে এবং সাধারণ মানুষের হারানো সম্পদ ফেরত পাওয়ার সুযোগ তৈরি হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

হিন্দু উত্তরাধিকার আইন সংস্কার, না মাইনোরিটি সুরক্ষা আইন জরুরী ?

দলের নির্দেশ অমান্য করে ব্যানার টানিয়ে রেখেছেন ‘বহু’:মিরপুরে রহস্যজনক ভবন নিয়ে বাড়ছে প্রশ্ন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে তামিম ইকবাল

সিরাজগঞ্জে মাদক কারবারিসহ ট্রাক আটক

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষঃ অবেশষে দখল মুক্ত সড়ক

বাউনিয়াবাধে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় আমিরের পাশে এমপি-ইলিয়াস উদ্দিন মোল্লা

বাউনিয়াবাধে আধা কেজি গাজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

রূপনগরে সন্ত্রাসীরা চাঁদা নিয়ে ক্ষ্যান্ত হননি, অবশেষে বাড়ীটি দখলের পায়তারা

শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধের দাবি: শিক্ষার্থী ও অভিভাবকদের

নাহিদ ইসলামের পদত্যাগ: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ভাঙনের সূচনা?