বৃহস্পতিবার , ৯ মে ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পল্লবীতে রামদায়ের কোপের আঘাতে ছিন্নভিন্ন ঘরের দরজা!

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ৯, ২০১৯ ৪:৩৭ পূর্বাহ্ণ

(বাংলাদেশ একাত্তর.কম) পল্লবী প্রতিনিধিঃ রাজধানীর মিরপুরে মোসাঃ হোসনেআরা বেগমের বাড়ীতে হঠাৎ মঙ্গলবার রাত ৮টার দিকে তারাবি নামাজের আগে একদল ডাকাত  দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়  । এতে দরজা না খোলায় প্রানে বেঁচে যায় বাড়ীর লোকজন। রমজান মাস এলাকার লোকজন তারাবির নামাজ পড়তে সবাই যে যার মত করে ব্যস্ত থাকায় এই সুযোগেই তারা এই হামলা চালায়। ঘটনাটি ঘটে  সেকশন-১২, ব্লক-ডি, ওয়ার্ড নং-০২ -ডুইপ, রাস্তা নং-৩১/এ, বাড়ী নং-২০,  মিরপুর পল্লবী। নির্জন ফাকা পেয়ে তারা এই হামলা চালায় । তবে তারা ডাকাতি না পুর্ব শত্রুতার রেস ধরে এ হামলা চালিয়েছে কি-না তা জানা যায়নি। কোন কিছু লুটপাট করেনি কাউকে আহত’র খবর ও পাওয়া যায়নি।

এই বিষয়ে বেশ কিছু স্থানীয় বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, তিন চারজন যখন রামদা দিয়ে দরজায় একাধিক বার কোপ দিয়ে চলে যায় তখন হাসান মিজি ও টিটুল মিজিকে নামে দেখতে পাই, বাকিদের চিনতে পারিনি। তবে কে এই টিটুল ও হাসান তাদের পরিচয় বলতে পারেনি তারা। এবিষয়ে বাড়ীর মালিক কোন মন্তব্য না করলেও, এক প্রশ্নের জবাবে বাড়ীর মালিক বলেন, আমি যদি বলি তারা আমাকেই জানে মেরে ফেলবে বাবা, আমি কিছুই দেখিনি শুধু দরজা খুলতে বলছিলো তারা, আমি দরজা খুলিনাই তারপর তারা এলোপাতাড়িভাবে গেটের দরজা, ঘরের জানালা কুপিয়ে গেছে। থানা সুত্রেঃ  জানা যায়,  এবিষয়ে এখন পর্যন্ত পল্লবী থানায় কোন অভিযোগ জমা পড়েনি। এবিষয়ে সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি ঢাকা মহানগর উত্তর, আমান উল্লাহ আমান, বাংলাদেশ একাত্তর.কম কে বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিনতে পারেনি, তবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসান ও টিটুল এর নাম আমিও শুনেছি পরিচয় জানি না ।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

সাংসদ শিমুলের বিরুদ্ধে করা জিডি সম্পুর্ণ মিথ্যা- জানালো রাজশাহী পুলিশ

রুপনগরে অবৈধ বিদ্যুৎ সংযোগের ছড়াছড়িঃ উর্ধ্বতন কর্মকর্তারা এসি রুমে ঘুমায়

চাঁদাবাজির মামলায় রিয়াদের স্বীকারোক্তি:চাঁদার টাকা সমান ভাগ হতো

নতুন বছরের ভাবনা: ২৫ আসুক শান্তি আর আশার আলো নিয়ে

ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

রূপনগরে ২০ লাখ টাকার চাঁদাবাজি: মামলার আবেদনে ‘মক্তব বাহিনী’র ভয়ঙ্কর কাহিনি

পিএনসি’র উদ্যোগে নারীদের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে সেনেটারী নেপকিন বিতরণ

যুবলীগের গরু নয়নের দখলদারি, অস্ত্র-মাদক সাম্রাজ্য: পলাশনগরে আতঙ্কের রাজত্ব

গুলশানে সাবেক এমপির বাসায় চাঁদাবাজি: ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’সহ গ্রেপ্তার ৫

এমপি শাওনের মামলার ধীরগতি, দুদকে চিঠি