বুধবার , ১০ এপ্রিল ২০১৯ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুলাঙ্গার ডিসির মত সরকারেরও ভাবমূর্তি জনগনের সামনে ধুলিস্যাৎ হয়ে যাবে : চেয়ারম্যান এনডিবি

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ১০, ২০১৯ ২:৫১ পূর্বাহ্ণ

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী জেনে রাখুন, যুগের চিন্তার ডিক্লারেশন বহাল রাখলেই লাভবান হবেন। তা না হলে কথা বলার অধিকার কেড়ে নেয়ার অপরাধে একজন অপদার্থ-কুলাঙ্গার ডিসির মত অবিরত সরকারেরও ভাবমূর্তি জনগনের সামনে ধুলিস্যাৎ হয়ে যাবে। কেননা, এখন আর কোনভাবেই সত্যকে হত্যা করা যায় না। গণমাধ্যম যেহেতু চতুর্থ স্তম্ভ; সেহেতু এই স্তম্ভকে কোনভাবে ভেঙ্গে ফেললে ক্ষতিগ্রস্থ হবে সবচেয়ে বেশি সরকার ও সরকারী দল। ৯ এপ্রিল সকালে বিএমএ সেমিনার হলে অনুষ্ঠিত ‘সরকারের রোষানলে গনমাধ্যম : উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বরিশাল থেকে প্রকাশি সময়ের বার্তাও সম্পাদকের বিরুদ্ধে চীফ জুডিশিয়াল ম্যাষ্টিট্রেট ও জেলা পরিষদ চেয়ারম্যান-এর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে আরো বলেন, নতুনধারা বাংলাদেশ এনডিবিই বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস সৃষ্ট করলো ক্ষমতায় না থেকেও সংবাদপত্র ও সাংবাদিকদের জন্য নিবেদিত থেকে। আর তাই যেখানেই গণমাধ্যমের সাথে অন্যায় হচ্ছে সেখানেই কথা বলছে ছাত্র যুব জনতার রাজনৈতিক এই ধারা। আশা করি যারা মামলা করেছে, তাদের শুভ বুদ্ধির উদয় হবে। তা না হলে স্বয়ং সরকারের পক্ষ থেকে মামলাগুলোকে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করা উচিৎ বলে আমি মনে করি। প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান গাজী একরামুল হক লিটন, মাহামুদ হাসান তাহের, মহাসচিব হাসিবুল হক পুনম, যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, আনোয়ার হোসাইন ভ’ঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, সদস্য গোলাম ওয়াজেদ সরকার রানা, মোহাম্মদ ইসলাম প্রমুখ সভায় বক্তব্য রাখেন। এসময় বক্তারা সাংবাদিক লিটন দ্রং সহ সমসাময়িক হামরায আহত সকল সাংবাদিকের চিকিৎসা ব্যং সরকারকে বহনের পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা আমিনুল হকের

আওয়ামী কার্যালয়ে মৃত্যুর রহস্য: লিফটের ফাঁকা জায়গা থেকে যুবকের লাশ উদ্ধার

দলের নির্দেশ অমান্য করে ব্যানার টানিয়ে রেখেছেন ‘বহু’:মিরপুরে রহস্যজনক ভবন নিয়ে বাড়ছে প্রশ্ন

পল্লবীতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক-৭

আওয়ামীলীগের ২৯৮ জন মনোনয়ন পেয়েছেন যারা

কাউন্সিলর জামাল মোস্তফার পুত্র মাদক সহ আটক

স্বৈরাচারের পতন হলেও দেশে নব্য শত্রু জন্ম নিয়েছে : এ্যাড রুনা লায়লা

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

এমপি’র ভাগ্নের সন্ত্রাসী বাহিনীরা, এক আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় !

পল্লবীতে দিনরাত লাখ টাকার জুয়ার আসর-সেনা ও পুলিশের অভিযানেও থামেনি বোর্ড