বৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রূপনগরে ছাত্র হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শরিফ মাতবর: গ্রেফতার

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ২৮, ২০২৪ ১১:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার-২৮/১১/২৪ইং।

৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামী রূপনগর থানা যুবলীগের প্রচার সম্পাদক শরিফ মাতবরকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ

জানাগেছে, ৫ই আগস্ট ছাত্র ইমন হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আওয়ামী সরকার পতনের পর পর গা-ঢাকা দেয় শরিফ মাতবর। কিছুদিন পর পর এলাকায় ফিরে এসে বিএনপির মিছিলে অংশ নেয় এবং রূপনগর থানা সেচ্ছাসেবক দলে যোগদানের চেষ্টা চালায়। বাংলাদেশ একাত্তর ডটকম এ “হত্যা মামলার আসামী যুবলীগ নেতা শরিফ মাতবর এখন বিএনপির মিছিলে” শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার দুই দিনের মাথায় গ্রেফতার হয়। আওয়ামী আমলে ঢাকা ১৪ ও ১৬ আসনের এমপিদের ছত্রছায়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পরে শরিফ। ছাত্র হত্যা, অগ্নিসংযোগ, ভাংচুর,  জমি দখলবাজি,চাঁদাবাজি ও বস্তি নিয়ন্ত্রন সহ তার বিশাল একটি বাহিনী রয়েছে।

কেন্দ্রীয় ক্রীড়া বিষয় সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেন, ছাত্রজনতার হত্যা মামলার আসামী কেউ-ই রেহাই পাবেনা, বিএনপির কেউ যদি আওয়ামী দোসরের সাথে সম্পর্ক রাখে তাহলে বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে, মিরপুর উপ-পুলিশ কমিশনার (ডিসি) বলেন, আজ শরিফ মাতবর কে গ্রেফতার করা হয়েছে।

রুপনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোকাম্মেল হোসেন বলেন, ৫ই আগস্টের হত্যা মামলার আসামী শরিফ মাতবর কে গ্রেফতার করা হয়েছে। কাল সকালে কোর্টে চালান করা হবে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রনেতা সাজিদ আহমেদ সুমনের ভিন্নধর্মী উদ্যোগ

তারেক রহমান: তিনবারের গুমের সাক্ষী, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক সোশালিস্ট কর্মী

আ.লীগ নেতা বাবুকে টার্গেট করা গুলি বোনের মাথায়? ইন্টারনেট ব্যবসার দ্বন্দ্বে খুনের রহস্য ঘনীভূত

সুনামগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা

পল্লবী থানা যুবদলের উদ্যোগে ইফতার বিতরণ

কুষ্টিয়ায় হাসিনুরের হত্যাকারীদের মুখোশ উন্মোচন হবে: বাদশাহ্ এমপি

ভুয়া ফেসবুক আইডি খুলে চরিত্র হরণ-হত্যার হুমকি-চাঁদা দাবি; সাইবার ট্রাইব্যুনালে মামলা

আশুলিয়ার ধর্ষণ মামলার পলাতক আসামী মুন্সিগঞ্জে গ্রেফতার

আশুলিয়ার ধর্ষণ মামলার পলাতক আসামী মুন্সিগঞ্জে গ্রেফতার

জাফর ইকবালের “দিশা”

কৃষকলীগ নেতার চাঁদাবাজি-লুটপাট বাণিজ্য; থানায় অভিযোগ