মঙ্গলবার , ১৪ জুলাই ২০২০ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

 শিশুকে যৌন নিপীড়নকারী মুরব্বী’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
জুলাই ১৪, ২০২০ ১২:৫৯ অপরাহ্ণ

 শিশুকে যৌন নিপীড়নকারী মুরব্বী’র দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি। বাংলাদেশ একাত্তর.কম

কুষ্টিয়ার কুমারখালীতে ৩ বছর বয়সী শিশুর উপর যৌন নিপীড়নকারী প্রতবিশেী দাদা ইব্রাহিম বিশ্বাস ওরফে মুরব্বী (৬৫)’র দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা। গত, রবিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসি’তে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শিশুর মা। তিনি বলেন, গত ৩ জুলাই দুপুরে প্রতিবেশি সম্পর্কে দাদা মুরব্বী তার শিশু কন্যাকে চকলেট’র লোভ দেখিয়ে বাড়ির পাশে রাখা সিএনজির মধ্যে নিয়ে যায়। সিএনজির পর্দা নামিয়ে দিয়ে শিশুর উপর যৌন নিপীড়ন চালায়।

এসময় শিশুর চিৎকারে এগিয়ে গেলে সিএনজি থেকে বের হয়ে শিশুর মাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় মুরব্বী। ওই দিনই গ্রাম্য সালিশে মিমাংশার চেষ্টা করা হয়। তা না মেনে পরদিন কুমারখালী থানায় মামলা দায়ের করে শিশুর মা।

পুলিশ ৮ জুলাই পলাতক মুরব্বীকে গ্রেফতার করে। এরপর থেকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামীপক্ষের লোকজন। মামলা তুলে না নিলে শিশুকে হত্যার হুমকিও দেয়া হচ্ছে।

এমন অবস্থায় আসামীর জামিন না হওয়া ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা। শিশুর ফুপাত ভাই আশিকুর রহমান বলেন, লম্পট ইব্রাহিম বিশ্বাস ওরফে মুরব্বী এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে। সেই সময় নিজ গ্রাম পান্টি থেকে তাকে বিতাড়িত করা হয়। এমন ন্যাক্কারজনক ঘটনা যাতে আর কারো সাথে না ঘটে সেই জন্য প্রধানমন্ত্রীর কাছে তিনি মুরব্বীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সংবাদ সম্মেলনে শিশুর বাবা ও ফুপু উপস্থিত ছিলেন।

প্রকাশিত/কে এম শাহিন রেজা/সোমবার/১৪/০৭/২০২০ইং

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পল্লবীতে উচ্ছেদের ২৪ ঘন্টার মধ্যেই ফের বসেছে চোরাই মোবাইল মার্কেটঃ প্রশ্ন বিদ্ধ পুলিশের অভিযান।

“অপরাধ নয়, আদর্শে রাজনীতি—ঢাকা মহানগর পশ্চিমে রবিন খানের জয়যাত্রা”

মেয়রের উচ্ছেদের পরেই সড়কে ২২ টি পাকা দোকান নির্মাণ!

আর্জেন্টিনার খেলা শেষ, এবার মিরপুরে মিছিল?

ষড়যন্ত্রের জাল ভেদ করে নির্দোষ প্রমাণিত জামাল হোসেন রানা, স্বপদে বহাল

বিএনপিতে ত্যাগীদের উপেক্ষা: নেতৃত্ব সংকটে দলের ভবিষ্যৎ কি?

কিশোর কুমার থেকে সাবধান:গানের জাদুকরের ৯৬তম জন্মদিন আজ

পল্লবীতে দারুল হাবীব (সা.) মাদরাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিএনপি নেতা আমিনুল হক

নিজেদের যোগ্যতা দিয়ে অধিকার আদায়ের আহবান: জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্ষমা করে দেওয়ার দিবস আজ