বুধবার , ১৮ এপ্রিল ২০১৮ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শাবান মাসের চাঁদ দেখা গেছে , ১ মে লাইলাতুল বরাত

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
এপ্রিল ১৮, ২০১৮ ৫:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ একাত্তর রিপোর্ট / অনলাইন সংস্করণ

সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। আগামী ১ মে দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর আনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ততথ্য অনুযায়ী মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ১ মে দিবাগত রাতই লাইলাতুল বরাতের রাত।

লাইলাতুল বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ২ মে বুধবার।

শাবান মাস শেষেই মুসলমানদের সবেচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দবার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি কার্যক্রম শুরু: দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

সেফটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা:আহত ৭

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সারজিস ও হাসনাতের নাটকীয় ভিডিও ভাইরাল

নাখালপাড়ায় এলাকাবাসীর সমস্যার সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারে

ঢাকা-১৬ আসনে বিএনপির প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক

ঝুট-ময়লা বাণিজ্য রক্ষায় জামায়াতের উস্কানিতে ছাত্রলীগ নেতার মায়ের অপপ্রচার, বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

পল্লবীতে পুলিশের উপর হামলা, হ্যান্ডকাফসহ পালাল আসামি, আহত ৪

রূপনগরের সেই কেমিক্যাল গোডাউনে আবারও আগুন: নতুন করে প্রশ্নের আগুন ছড়াল

এ বছর হচ্ছে না ‘পিইসি’ সমাপনী পরীক্ষা

কুঁদঘাটে তৃণমূল নেতার দাদাগিরি, অটোচালকদের উপর হামলা ভাংচুর