রবিবার , ১০ মে ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রূপনগরে দখলবাজদের তাণ্ডব, বন্ধ সরকারি রাস্তা

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
মে ১০, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ

রাজধানীতে দিনে-দুপুরে সরকারি জমি দখলের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক: রবিবার ১০ মে, ২০২৬

রাজধানীর মিরপুরের রূপনগরে সরকারি রাস্তা ও গণপূর্ত মন্ত্রণালয়ের খালি জায়গা দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দিনের পর দিন সরকারি সম্পত্তি দখল করে সেখানে বেড়া নির্মাণ, রাস্তা বন্ধ এবং অবৈধ স্থাপনা গড়ে তোলা হচ্ছে।

শনিবার (৯ মে) সকাল প্রায় ১০টার দিকে রূপনগরের দুয়ারীপাড়ার ৮ নম্বর সেকশনের ক-খ ব্লক এলাকায় সরকারি রাস্তার একটি অংশ দখল করে বেড়া দেওয়ার ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযোগ করেন, ৪ রোড খ ব্লক থেকে ১ রোড ক ব্লক পর্যন্ত সংযোগ সড়ক বন্ধ করে সরকারি খালি জায়গা দখলের চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, দখলচক্রের সঙ্গে রূপনগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক শিপু মোল্লা, রূপনগর থানা বিএনপির সদস্য ও ৯২ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম নজু, ৯২ নম্বর ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনের ক্যাডার হিসেবে পরিচিত চান্দি রাজু, হাসান, সিএনজি কামাল ও জামাল জড়িত রয়েছেন। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, সরকারি জায়গা দখলের পাশাপাশি সেখানে অবৈধ অটোরিকশা চার্জিং স্টেশনও পরিচালনা করা হচ্ছে। এতে একদিকে সরকারি সম্পত্তি বেহাত হচ্ছে, অন্যদিকে এলাকায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “সরকারি রাস্তা ও গণপূর্তের জায়গা দখল করে প্রভাবশালীরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। সাধারণ মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে।”

এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গার ভেতরে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলচক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

ভোলা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি : সভাপতি ইউছুফ, সম্পাদক আকতার

নৌকার প্রতীক নিয়েও যারা হারলেন

উত্তরায় স্কুল ভবনে বিধ্বস্ত ২৪ কোটির যুদ্ধবিমান: প্রাণ গেল ২৭ শিক্ষার্থীর

রূপনগর থানার বিশেষ অভিযানে ছিনতাই মামলার আসামিসহ ১১ জন গ্রেফতার

আশুলিয়ায় ১৪ জুয়ারী আটক

ক্ষমা করে দেওয়ার দিবস আজ

বিপুল পরিমাণ মাদকসহ ব্যবসায়ী আটক

সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদকে সভাপতি মোঃ আমির হোসাইনকে সাধারণ সম্পাদক করে জাতীয় ঢাকা প্রেস ক্লাব-এর কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটি গঠিত।

ফু-ওয়াং ফুডসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও তার কন্যাদের বিরুদ্ধে ৭০ কোটি টাকার জালিয়াতির মামলা

আমিনুল হকের জন্মদিনে এতিম শিশুদের মুখে খাবার তুলে দিলেন যুবদল নেতা দেওয়ান বিপ্লব।