শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে বাসে আগুন: স্থানীয়দের ধাওয়ায় তুরাগে লাফিয়ে যুবকের মৃত্যু, আরেকজন আটক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
নভেম্বর ১৪, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ

বাসে অগ্নিসংযোগের পর পালানোর সময় তুরাগে ঝাঁপ; ডুবে মৃত্যু সাইয়াফের, সহযোগী সানিকে স্থানীয়রা ধরে পুলিশে দেয়

রাজু আহমেদ: প্রকাশ, শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাসে আগুন দেওয়ার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে লাফিয়ে পড়ে সাইয়াফ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শাহআলী থানাধীন উত্তর নবাবেরবাগ এলাকায় সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে সড়কের ওপর রাখা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও করছিল তারা। স্থানীয়দের নজরে আসলে জনতা তাদের ধাওয়া করে একজনকে হাতে-নাতে ধরে ফেলে।
ধাওয়া খেয়ে একজন তুরাগ নদীতে লাফ দিলে সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের নাম সাইয়াফ (১৮)। আটক অপর যুবক রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮)।

পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক আরেক দুষ্কৃতকারীকে ধরতে অভিযান চলছে। আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

জনগণের সমস্যাকে নিজের সমস্যা মনে করেই সমাধান করব: আমিনুল হক

ছবি: ট্রাকসহ গ্রেফতার

গাজীপুরে আমের ট্রাকে “হিরোইন”

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রনেতা সাজিদ আহমেদ সুমনের ভিন্নধর্মী উদ্যোগ

মিরপুর জাতীয় গৃহায়ণ অফিসে ঘুস ছাড়া ফাইল চলেনা! মুক্তিযোদ্ধা হতাশ!

মিরপুর জাতীয় গৃহায়ণ অফিসে ঘুস ছাড়া ফাইল চলেনা! মুক্তিযোদ্ধা হতাশ!

আ.লীগ নেতা মনির মোল্লাকে খুজছে রূপনগর থানা পুলিশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের দুই নেতা বহিষ্কার দলের ভাবমূর্তি নষ্ট ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় কঠোর সিদ্ধান্ত

দেবহাটায় উপ-নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি: বিশৃঙ্খল ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ

পল্লবীতে একটু-আধটু মাদক বিক্রি হচ্ছে: ওসি ওয়াজেদ আলী

পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেফতার নারী পুরুষসহ অর্ধশতাধিক

পল্লবীতে আমির হোসেন হত্যা মামলায় গ্রেফতার