বুধবার , ২৩ ডিসেম্বর ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মিরপুরে আগুনে ভস্মিভূত বস্তিবাসীর মাঝে খাবার বিতরণ করে “গ্রীণ বিডি বন্ধু মহল”

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ডিসেম্বর ২৩, ২০২০ ৩:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ একাত্তর.কম/অনলাইন ডেক্স:

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন তালতলা বস্তিতে আগুনে ভস্মিভূত বস্তিবাসীর ৫০০ জন ব্যক্তির মাঝে গত মঙ্গলবার (২২ ডিসেম্বর ২০২০ইং) রাতে খাবার বিতরণ করেছে অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ বিডি বন্ধু মহল।

আর্তমানবতার ভ্রত নিয়ে নিঃস্বার্থভাবে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে মানবসেবায় কল্যাণমূলক অবদান রাখতে ইতিপূর্বে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রেখেছে। ‘গ্রীণ বিডি বন্ধু মহল’এর মানবিক চেতনা বোধ থেকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের জন্য সদস্যদের স্বখরচে আহার নিবারনের এই ক্ষুদ্র প্রয়াস।

অগ্নিকাণ্ডের দিন সংগঠনের একঝাঁক তরুণ সেচ্ছাসেবী নিজেদের জীবন ঝুঁকি নিয়ে অন্যান্য সংস্থার পাশাপাশি অগ্নিদমনে তাঁরাও ঝাঁপিয়ে পড়ে। অসংখ্য পরিবারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে।

এছাড়াও তারা ভবিষ্যৎ দিনগুলোতে যে কোন মানবিক বিপর্যয়ে নিজেদের সম্পৃক্ত রাখার অঙ্গীকার নিয়ে ধারাবাহিক বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। শীতকালে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ নিয়েছে।

ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মাঝে মিরপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ‘গ্রীণ বিডি বন্ধু মহল’র সকল সদস্যদের সাথে নিয়ে নিজ হাতে খাবার বিতরণ করেন, এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী ও গ্রীণ বিডি বন্ধু মহলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

পাপিয়ার চেয়েও ভয়ংকর বহুরূপী সাথী আক্তার

নিখোঁজের ১ মাস পার হলেও সন্ধান মেলেনি বিইউবিটি শিক্ষার্থীর

পল্লবীর লাল মাঠে মেলা বন্ধ, এলাকা বাসীর স্বস্তি

পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষঃ অবেশষে দখল মুক্ত সড়ক

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ: মৎস্য সুরক্ষা ও সংশোধন অধ্যাদেশসহ আরো চারটি খসড়ার অনুমোদন

পল্লবী থানার আশপাশে মশার উৎপাত, জনদুর্ভোগ চরমে

নতুন রূপে বগুড়ার মহাস্থান কলেজ: মাস্টার্স কার্যক্রমের উদ্বোধন

মিরপুরে শিশুহত্যা: লাশ গুমে মাথা বিচ্ছিন্নের অভিযোগ

আ.লীগের ২১টি-ইউনিটে বিএনপি কর্মী পদে,দুর্দিনের আওয়ামিলীগ নেতাকর্মীরা হতাশ!