সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আওয়ামীলীগ
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. ধর্ম
  9. বি এন পি
  10. বিনোদন
  11. বিশেষ সংবাদ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন- আমিনুল হক

প্রতিবেদক
বাংলাদেশ একাত্তর
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৯ ফেব্রুয়ারি ২০২৬

স্বাধীনতা বিরোধী ও নারীবিদ্বেষী শক্তির হাতে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা–১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ পর্যায়ে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মিরপুরে আয়োজিত এক বিশাল গণমিছিলে তিনি এ আহ্বান জানান।

মিছিল শুরুর আগে ভোটারদের উদ্দেশে আমিনুল হক বলেন,
“ভোট আপনার নাগরিক অধিকার। এমন কোনো প্রতীকে ভোট দেবেন না যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং নারীদের অসম্মান করেছে। আপনার মূল্যবান ভোট নষ্ট করবেন না। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দিন।”

মিরপুর ১২ নম্বর সিরামিক গেট থেকে শুরু হওয়া গণমিছিলটি ১২, ১১ ও ১০ নম্বর এলাকা ঘুরে আসনের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

মিছিলে বিপুল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় সড়কের দুই পাশের ভবনের ছাদ ও বারান্দা থেকে সাধারণ মানুষ হাত নেড়ে শুভেচ্ছা জানান। আমিনুল হকও তাদের অভিবাদনের জবাব দেন।

দীর্ঘদিনের প্রচারণায় মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন,
“পল্লবী ও রূপনগরের প্রতিটি পাড়া-মহল্লার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি। ১২ ফেব্রুয়ারি আপনাদের ভোটে নির্বাচিত হলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।”

আগামীকাল ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে এই গণমিছিল ধানের শীষের পক্ষে বড় ধরনের জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে বলে স্থানীয়দের মত।

সর্বশেষ - আইন ও আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রভাবশালী দুই সহোদরের অত্যাচারে দিশেহারা বিশ্বম্ভরপুর বাসী!

পল্লবীর ডি ব্লক ঈদগাহ মাঠে দেয়াল নির্মাণ বিতর্ক: এলাকাবাসী–কমিটির গঠনমূলক আলোচনা

বারবার একই মুখ সামনে কেন? প্রশ্ন তুলির প্রসঙ্গে, ক্ষোভ তৃণমূলের

রূপনগরে ২০ লাখ টাকার চাঁদাবাজি: মামলার আবেদনে ‘মক্তব বাহিনী’র ভয়ঙ্কর কাহিনি

মিল্লাত ক্যাম্পে চলছে মাদকের রমরমা কারবার, মূল ডিলাররাই ধরাছোঁয়ার বাইরে

সন্ত্রাসী ও মামলাবাজদের বিরুদ্ধে আজিজ মার্কেট ব্যবসায়ীদের মানববন্ধন

নতুন বছরকে স্বাগত জানাতে পাখি হত্যা: আনন্দের নামে জীবনের বিনাশ

মাইলস্টোন স্কুলে আগুন: শতাধিক শিশুর লাশের খোঁজ নেই, বাতিল যুদ্ধবিমানে পাইলটের মৃত্যু ঘিরে প্রশ্ন

পল্লবীতে বহিষ্কৃত শ্রমিকদল নেতার পদপ্রাপ্তি নিয়ে টাকার প্রভাবের ইঙ্গিত, এলাকায় তোলপাড়

মিরপুরে সড়ক ও ফুটপাতের অবৈধ দোকান দেখে মনে হয় সিটি করপোরেশনের অনুমোদিত